এক্সপ্লোর

RG Kar Update: আরজি কর কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই

RG Kar News: আরজি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর করার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে।

আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এছাড়াও রয়েছে আরও অনেক অভিযোগ। দেরিতে এফআইআর নেওয়ার অভিযোগও রয়েছে টালা থানার ওসি- র বিরুদ্ধে। আপাতত সিজিও কমপ্লেক্সে রয়েছেন তিনি। কিছুক্ষণ পর তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে বলে খবর। এর আগে ৫ থেকে ৬ বার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় টালা থানার ওসিকে। সিবিআই- এর তদন্তকারী আধিকারিকরা জেরা করেন তাঁকে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হতেও গিয়েছিলেন অভিজিৎ মণ্ডল। তারপরেও তাঁকে ডেকে পাঠানো হয় সিবিআই- এর তরফে। পাঠানো হয় নোটিস। আজ দুপুরেও তলব করা হয় তাঁকে। জেরায় বক্তব্যে অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এরপরই কিছুক্ষণ আগে আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি- কে। গোটা তদন্ত প্রক্রিয়া ঘুরিয়ে দেওয়া এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। ক্রাইম সিন বিকৃতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

সিবিআই- এর তরফে বেশ কয়েকবার এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয় টালা থানার ওসিকে। অসুস্থ বলে কিছুদিনের সময় চান তিনি। এরপর ফের নোটিস পাঠানো হয় তাঁকে। আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন তিনি। আসেন সিবিআই- এর তদন্তকারী অফিসার। অন্যদিকে টালা থানার মালখানার দায়িত্বে থাকা একজনকেও তলব করা হয়। সূত্রের খবর, সিসিটিভি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে বেশ কিছু নথি নিয়েও আসতে বলা হয়। আজও তিনি নথি নিয়ে এসেছিলেন বলে সূত্রের খবর। এরপর ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। তারপর গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। তথ্য প্রমাণ ধ্বংসের মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিবিআই- এর তরফে সুপ্রিম কোর্টে আগেই বলা হয়েছিল যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রাইম সিন বিকৃত করা হয়েছে, তথ্য প্রমাণ সঠিকভাবে সংগ্রহ করা হয়নি। 

আজ দুপুর থেকে অভিজিৎ মণ্ডলকে জেরার সময় বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে খবর সিবিআই সূত্রে। এর আগে যে কয়েকবার টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, জেরার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ যে তাঁকে গ্রেফতার করা হবে তার আভাস আগে পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনায় প্রথম থেকেই উপস্থিত ছিলেন টালা থানার ওসি। প্রাথমিক ভাবে তিনিই যা করার করেছিলেন। তিনিই যোগাযোগ করেন অন্যান্য আধিকারিকদের। পরবর্তী সময়ে আসেন অন্যান্য তদন্তকারী আধিকারিকরা। গঠন হয় এসআইটি। সিবিআই সূত্রে খবর, জেরার এক এক দিন অভিজিৎ মণ্ডল এক এক ধরনের কথা বলেছেন। বক্তব্যে অসঙ্গতির পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসিকে। আগামীকাল তাঁকে আদালতে পেশ করা হবে। 

আরও পড়ুন- লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠকে রাজি জুনিয়র ডাক্তাররা, মন্ত্রী বললেন অনেক দেরি হয়ে গিয়েছে, আর সম্ভব নয় 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget