এক্সপ্লোর

RG Kar Case : RG করে তাণ্ডব চালিয়েছে DYFI আর BJP? মোক্ষম জবাব মীনাক্ষীর

Minakshi Mukherjee On RG Kar Protest : যখন সিপিএম-বিজেপি-কংগ্রেস একযোগে তৃণমূলের দিকে আঙুল তুলছে, অভিযোগ করছে, তথ্য় প্রমাণ লোপাট করতেই হামলা চালানো হয়েছিল,  তখন পাল্টা বিজেপি-সিপিএমের দিকে আঙুল তুললেন মমতা।

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবিতে, শনি-রবি-সোম ৩ দিন রাজ্য় জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। শুক্রবার নিজেই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর মেডিক্য়াল কলেজে তাণ্ডবের নেপথ্য়ে যখন সিপিএম-বিজেপি-কংগ্রেস একযোগে তৃণমূলের দিকে আঙুল তুলছে, অভিযোগ করছে, তথ্য় প্রমাণ লোপাট করতেই হামলা চালানো হয়েছিল,  তখন পাল্টা বিজেপি-সিপিএমের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে। 

১৪ অগাস্ট রাত ছিল মেয়েদের রাত -দখলের। কোনও রাজনৈতিক দলের পতাকা ব্যবহার না করেই পথে নামেন লাখো মানুষ। রাজপথ চলে যায় মেয়েদের দখলে। পথ থেকে আওয়াজ তুলে চাওয়া হয় বিচার ! এরই মধ্যে পুরো ফোকাস ঘুরে যায় আর জি করের দিকে। সেখানে হঠাৎ ব্যারিকেড ভেঙে দলে দলে লোক জন ঢুকে পড়েন হাসপাতালে। বেশ কিছুক্ষণ ধরে কার্যত তাণ্ডব চালায় তারা। কার্যত ধ্বংসলীলা চলে। আক্রান্ত হয় পুলিশ। আক্রমণের শিকার হয় সংবাদমাধ্যম। সেদিনের ঘটনা কারা ঘটাল ? এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। একদিকে যখন সিপিএম-বিজেপি-কংগ্রেস সকলেই দাবি করেছে, প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতী ঢুকিয়ে দেওয়া হয়েছিল আরজি করে, তখনই পাল্টা তাদের দিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, বাম - বিজেপিই নাকি প্রমাণ লোপাটের চেষ্টায় এই কাজ করে। ডিওয়াইএফআই এর পতাকা হাতে তাণ্ডব করেছে সিপিএম। আর বিজেপির হাতে ছিল জাতীয় পতাকা।

এই অভিযোগের জবাব দিতে দেরি করেনি ডিওয়াইএফআই বা বিজেপি। DYFI  রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট করে দেন, 'আমাদের পতাকা আমাদের অফিসে পাওয়ার একমাত্র ঠিকানা নয়। আমাদের পতাকা কলকাতার বড়বাজারে দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই, তখন দায়বদ্ধতার সঙ্গে কাঁধে নিই।

অন্যদিকে, শুভেন্দু অধিকারী বলেন, 'বিনীত গোয়েল ব্যাটাকে সবার আগ ধরা উচিত। মমতা সিপিএমের কয়েকটা ছেলেকে ধরছে। মমতা বলেছে বলে ধরছে। কিন্তু আমি জানি অতীনের ছেলেরা করেছে। তৃণমূল এরসঙ্গে জড়িত। বামেরা নয়। ' 

RG করের ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্য়মন্ত্রী। ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, এদিন বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  

আরও খবর :                                      

১৩০০ যাত্রীকে নিয়ে ফের বেলাইন ট্রেন, দুর্ঘটনার মুখে সবরমতী এক্সপ্রেস

 

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget