এক্সপ্লোর

Mamata Banerjee - PK : প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন? কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Rift Between Mamata Banerjee, Prashant Kishor?  ওয়েবসাইটের তৃণমূলের প্রার্থীতালিকা কে আপলোড করল? কাদের জন্য এই বিভ্রান্তি তৈরি হল? 

কলকাতা : প্রশান্ত কিশোরের (Prashant Kishor)  সংস্থার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের গাঁটছড়া শেষের পথে। আইপ্যাকের ( I-PAC)  সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে এগোচ্ছে তৃণমূল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রান্তি-ক্ষোভ-বিক্ষোভের আবহে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন বলে সূত্রের খবর। 

১০৭টি পুরসভার ভোটের জন্য শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা প্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, সূত্রের খবর, ওয়েবসাইটে যে তালিকা আপলোড করা হয়, তাতে দেখা যায়, দু’টি তালিকার মধ্যে বেশ কিছু অমিল রয়েছে। এরপরই জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ। যার জেরে ফের বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষনেতারা। তারপর জানিয়ে দেওয়া হয়, সাংবাদিক বৈঠকে যে প্রার্থীতালিকা দেখানো হয়েছে, তা-ই চূড়ান্ত। কিন্তু, তাহলে ওয়েবসাইটের তৃণমূলের প্রার্থীতালিকা কে আপলোড করল? কাদের জন্য এই বিভ্রান্তি তৈরি হল? আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে তৃণমূলের অফিশিয়াল পেজে যেভাবে একটি প্রার্থী তালিকা বেরিয়ে গেল এবং দলকে সেই তালিকা আসল নয় বলে জানাতে হল, তার জন্য প্রশান্ত কিশোরের সংস্থাকেই দায়ী বলে মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতারা। জানা গিয়েছে, তৃণমূলনেত্রীও একই মত পোষণ করেন। 

বিষয়টি এত দূর গড়িয়েছে যে ক’দিন আগে প্রশান্ত কিশোর টেক্সট মেসেজ পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, তৃণমূলের সঙ্গে বাংলা, ত্রিপুরা ও মেঘালয়ে তাঁরা আর কাজ করতে চান না। সূত্রের খবর, তৃণমূলনেত্রী এই বার্তাকে কার্যত হুঁশিয়ারি বলে মনে করেন। তৎক্ষণাৎ প্রশান্ত কিশোরকে জবাব দেন ‘থ্যাঙ্ক ইউ।’ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃণমূলের এক শীর্ষ নেতা রবিবার বলেন, পরামর্শদাতা সংস্থার সঙ্গে আদৌ কী চুক্তি হয়েছে, তা দেখতে হবে। কোনও চুক্তি হয়ে থাকলে তা অবিলম্বে বাতিল করার জন্য যা দরকার, করা হবে। ২০১৯ সালে লোকসভা ভোটের পর প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে এসেছিলেন পিকে। 

এখন পুরভোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তি এবং বিক্ষোভের আবহে, আইপ্যাক-তৃণমূলের বিচ্ছেদের জল্পনা নিয়ে, আক্রমণ শানাতে দেরি করেনি বিরোধীরা। বিজেপির আইটি সেলের প্রধান এবং এরাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য আনন্দবাজারের প্রতিবেদনের ছবি ট্যুইট করে লিখেছেন, বাংলা-সহ যেসব রাজ্যে আইপ্যাক তৃণমূলকে সাহায্য করছিল, সেখানে এই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে নতুন মোড়ক দিতে এবং দলের সম্প্রসারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত উদ্যোগ ছিল আইপ্যাক। এটা ভাইপোর ডানা ছাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা পদক্ষেপ। দ্বন্দ্ব বাড়ছে।

প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে কি তৃণমূলের টানাপোড়েন শুরু হয়েছে? এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা ইন্টারনাল ব্যাপার। যদিও, তৃণমূল নেতাদের কেউ কেউ নাম না করে প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। মদন মিত্রের দাবি, ' পার্টির ভিতরে এজেন্সি ঢুকে দলকে দুর্বল করছে। অভিষেক ও মমতার ফাঁকের সুযোগ পেয়ে গলে গিয়ে নাম খাইয়ে দিচ্ছে। পার্টির ভিতরে এজেন্সি ঢুকে মিসগাইড করা হচ্ছে' 

সব মিলিয়ে, পুরভোটের আগে তৃণমূল ও প্রশান্ত কিশোরের সংস্থার সম্পর্কের সমীকরণ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। 

সেরা শিরোনাম

Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget