এক্সপ্লোর

Coochbehar News:নিকাশি নালা সংস্কার নিয়ে চরমে কোচবিহার পুরসভা এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টটরেটের বিরোধ

Rift Increases: নিকাশি নালা সংস্কার নিয়ে চরমে উঠল কোচবিহার পুরসভা এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টটরেটের (এমইডি) বিরোধ। সংস্কারের কাজ না হলে এমইডি-র কোচবিহারের দফতরে ধরনায় বসার হুমকি দিয়েছেন কাউন্সিলররা। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নিকাশি নালা (Sewage Canal)  সংস্কার নিয়ে চরমে উঠল কোচবিহার পুরসভা (Coochbehar Municipality) এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টটরেটের (এমইডি) (MED) বিরোধ। সংস্কারের কাজ না হলে এমইডি-র কোচবিহারের দফতরে ধরনায় বসার হুমকি দিয়েছেন কাউন্সিলররা।  এমইডি-র কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

কী ঘটেছিল?  
ঘটনা সূত্রপাত একটি সরকারি নির্দেশ ঘিরে। নির্দেশে বলা হয়েছিল, শহরের বিভিন্ন নিকাশি নালা সংস্কারের দায়িত্ব পুরসভার বদলে এমইডি-কে দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে কোচবিহার শহরের চারটি নিকাশি নালা সংস্কারের এই ওয়ার্ক অর্ডার বেরোয়। কিন্তু  এখনও পর্যন্ত নালা সংস্কার না হওয়ায় বর্ষার আগে সমস্যা বাড়ছে।। ক্ষোভ তৈরি হয়েছে শহরের সাধারণ মানুষের মধ্যে। যদিও এ নিয়ে এমইডির দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, তাঁরা সরকারি নির্দেশ মতোই কাজ করছেন। বর্ষার আগেই নালা সংস্কারের কাজ হবে।। কিন্তু রাজ্য সরকারের দুই বিভাগের এই টানা পড়েন নিয়ে কটাক্ষ করেছে কোচবিহার পুরসভার দল সিপিএম। পঞ্চায়েত ভোটের কখনও বিরোধ, কখনও সংঘর্ষ কখনও আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে উপর হামলার খবরে প্রায়শই খবরে আসে কোচবিহার।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার জেরে শিরোনামে...
কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে। নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়েছিল। পাল্টা বিজেপি-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন উদয়ন গুহ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার আঁচ এসে পড়ে শহর কলকাতায়। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তাপ ছড়িয়েছে। সেই পরিস্থিতিতে, রাজভবন থেকে কড়া বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল বোস। লিখিত বিবৃতিতে তিনি বলেন, 'আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবেন না। ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'। বিবৃতিতে রাজ্যপাল আরও লেখেন, 'সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক'। নিশীথের কনভয়ে হামলার অভিযোগে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠান রাজ্যপাল বোস।

আরও পড়ুন:শহরে উদ্ধার ৫ কোটি টাকার মাদক, বাজেয়াপ্ত নগদ, গ্রেফতার ২

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget