এক্সপ্লোর

Road Accident: গাছে ধাক্কা মেরে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি! শেষ মুহূর্তে চালক...

Road Accident News: রাস্তায় চলতে চলতেই ভয়াবহ অগ্নিকাণ্ড! অল্পের জন্য বাঁচলেন গাড়ির চালক! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়

হংসরাজ সিংহ,পুরুলিয়া: পথ চলতি সড়কে হঠাৎ ভয়াবহ দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক! নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়ি, আগুন লেগে যায় গাড়িতে। কোনোক্রমে গাড়ি থেকে বেরিয়ে এসে, প্রাণে বাঁচেন চালক।

রাস্তায় দুর্ঘটনা, গাড়িতে ধরে গেল আগুন

রাস্তায় চলতে চলতেই ভয়াবহ অগ্নিকাণ্ড! অল্পের জন্য বাঁচলেন গাড়ির চালক! ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পুরুলিয়ার জেলার সাঁতুড়িতে সোমবার সকালে নাথপুর–বাঁকুড়া রাজ্য সড়কে ঘটে যায় এই দুর্ঘটনা।স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি চারচাকা গাড়ি রঘুনাথপুর থেকে শালতোড়ার দিকে যাচ্ছিল। সাঁতুড়ি হাই স্কুলের সামনে পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। আর ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই, গাড়িতে আগুন ধরে যায়! কোনোক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন গাড়ির চালক। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং অল্প সময়ের মধ্যেই গোটা গাড়িটি আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার জেরে, রঘুনাথপুর - বাঁকুড়া রাজ্য সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে রঘুনাথপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে, দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নেভানোর পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কী কারণে দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মুখোমুখি সংঘর্ষে চুরমার হল বাস, মৃত ১ শিশু

পুরুলিয়ার জামসেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে কান্টাডি মোড়ের কিছু দূরে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বহু বাসযাত্রী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাসটি পুরুলিয়া থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে। আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

আরও পড়ুন: Bollywood News: জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget