এক্সপ্লোর

Firhad Hakim:রাস্তার নাম নিয়ে ফিরহাদের বাম-সমালোচনা, পাল্টা সুজনের

Road Naming Controversy: নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল-সিপিএম টানাপোড়েনের আবহেই, এবার রাস্তার নাম নিয়েও সিপিএমের কোর্টে বল ঠেললেন মেয়র। শনিবার তিনি বলেন, বামপন্থী মনীষীদের নামে একাধিক রাস্তার নামকরণ হয়েছে।

সুদীপ্ত আচার্য, কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল-সিপিএম টানাপোড়েনের আবহেই, এবার রাস্তার নাম নিয়েও সিপিএমের (CPM) কোর্টে বল ঠেললেন মেয়র (Mayor Of KMC)। শনিবার তিনি বলেন, বামপন্থী মনীষীদের নামে একাধিক রাস্তার নামকরণ হয়েছে। এজন্য় স্বাধীনতা সংগ্রামীদের নামে রাস্তার নামকরণ করা যাচ্ছে না। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে বামেরা।

কী বললেন ফিরহাদ?
'ওঁদের বিশ্ব রাজনীতিতে অবদান রয়েছে, সম্মান করি। কিন্তু ভারতের স্বাধীনতার সংগ্রামী, মহান মানুষ, তাঁদের নামে রাস্তার নামকরণের জন্য খালি সড়ক পাচ্ছি না', বললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নিয়োগ দুর্নীতি নিয়ে এখন বামেদের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করছে তৃণমূল। সুজন চক্রবর্তীর স্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতাদের একাংশ। এই আবহে এবার রাস্তার নামকরণ নিয়েও কার্যত বামেদের দুষলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে, 'প্রণব মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণ করতে হবে। ওঁরা (বামেরা) বড় নেতাদের নামে একাধিক রাস্তার নামকরণ করে দিয়েছেন। লেনিনের নামে একটি রাস্তা থাকতে পারে। বাকি রাস্তাগুলি অন্য মনীষীদের নামে হতে পারে। এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।' ফিরহাদের কথায়, এখনও বিষয়টি রোড রিনেমিং কমিটির হাতে রয়েছে। কিন্তু বিষয়টি তিনিই দেখছেন। 

পাল্টা সিপিএমের...
ছেড়ে কথা বলেননি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তীও। প্রসঙ্গত, গত বছর মহালয়ার দিন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে কলকাতায় রাস্তা তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার মহালয়ার দিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পাড়ার পুজো, চেতলা অগ্রণীর দুর্গাপুজো উদ্বোধনে যান মমতা। সেখানেই শহর কলকাতার মেয়র ফিরহাদকে এমন নির্দেশ দেন। সেখানে মমতাকে বলতে শোনা যায়, "ববিকে বলব, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শহরের একটি রাস্তার নামকরণ করতে। একটি পার্কের নামকরণও যদি করা যায় দেখতে হবে।" অনেকেই অবশ্য় বলছেন, রাস্তার নামকরণ নিয়ে বিতর্ক এই রাজ্যে নতুন নয়। ফলকে রাজ্যের প্রয়াত মন্ত্রীর মেয়ের নাম থাকায় গত বছর মে মাসে একপ্রস্ত বিতর্ক শুরু হয়েছিল! মানিকতলার কাছে বাগমারি রোডের একাংশের নাম বিপ্লবী প্রফুল্ল চাকীর নামে করা হয়েছে। কিন্তু সেই ফলকের নিচে আহ্বায়ক হিসেবে নাম ছিল প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়ার। প্রসঙ্গত, শ্রেয়া পান্ডে হলেন মানিকতলা বিধানসভা এলাকায় তৃণমূলের আহ্বায়ক। দলের পদাধিকারির নাম কেন সরকারি ফলকে থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। জবাবে প্রয়াত মন্ত্রীর স্ত্রী সুপ্তি পান্ডে বলেন, 'কেউ ভালবেসে শ্রেয়ার নাম দিয়ে থাকতে পারে'  বলে মন্তব্য করেছেন। ' ভুলবশত শ্রেয়া পান্ডের নাম ফলকে দেওয়া হয়েছে। শীঘ্রই তা ঠিক নেওয়া হবে ', জানান স্থানীয় তৃণমূল কাউন্সিলরও।

আরও পড়ুন:তিহাড় থেকে আসানসোল জেলে ফিরতে আবেদন অনুব্রত মণ্ডলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget