এক্সপ্লোর

Coochbehar News: তৃণমূলের ‘মিশন’ উত্তরবঙ্গ, মুখ কি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ?

Udayan Guha Update: সাম্প্রতিক রদবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়কের গুরুত্ব বৃদ্ধিতে, রাজনৈতিক মহলে এই জল্পনা জোরদার হয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের (North Bengal Development Department) গুরু-দায়িত্বের পাশাপাশি সংগঠনের ভার। উত্তরবঙ্গে বিজেপির (BJP) মোকাবিলায় উদয়ন গুহকেই (Udayan Guha) সামনে রেখে এগোতে চাইছে শাসকদল (Trinamool Congress) ? তুঙ্গে জল্পনা। যদিও উদয়নের উদয়ে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

উদয়ন গুহকেই সামনে রেখে এগোতে চাইছে তৃণমূল? তৃণমূলের ‘মিশন’ উত্তরবঙ্গ (North Bengal)। মুখ কি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ? সাম্প্রতিক রদবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়কের গুরুত্ব বৃদ্ধিতে, রাজনৈতিক মহলে এই জল্পনা জোরদার হয়েছে। উদয়ন নিজেও বলছেন, মন্ত্রিত্বের গুরুদায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে সংগঠনের কাজেও তাঁর নজর থাকবে।

এপ্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “মন্ত্রী মানেই শুধু প্রশাসনের। দলেরও একটা ব্যাপার থাকে, সাংগঠনিক ব্যাপারটাও সাথে সাথে দেখতে হবে আর উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী মানে তাঁকে উত্তরবঙ্গের ৮টি জেলাতেই ঘুরতে হবে। ২৩ তারিখ থেকে জেলাগুলো ঘোরা শুরু করব, জেলায় কোথায় কী সমস্যা আছে, সেগুলো যেমন বুঝবার চেষ্টা করব। সেগুলো হয়ে যাওয়ার পরে আমার যে সাংগঠনিক কাজ আছে, আমি সেটা করবার চেষ্টা করব।

পরিসংখ্যান বলছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৮টি আসনের মধ্যে একটিও জিততে পারেনি তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে প্রাধান্য ছিল বিজেপিরই। উত্তরবঙ্গের মোট ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ২৩টি।

এবার বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ২০২৪-এ লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে এখন থেকেই ঘর গোছাতে চাইছে শাসকদল। বিশেষ নজর কোচবিহারে। সেখানে উদয়ন গুহকে যেমন গুরুত্ব দিয়ে তুলে এনে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তেমনই জেলা সভাপতি বদলে অপেক্ষাকৃত নতুন মুখ অভিজিৎ দে ভৌমিককে দেওয়া হয়েছে দায়িত্ব। বিজেপি অবশ্য কটাক্ষ করে বলছে, এসব করে তৃণমূলের লাভ হবে না বিশেষ কিছুই।

এদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) নিশানায় কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তাঁর কথায়, "দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীই যেখানে ডাকাতির অভিযোগে জেল খাটেন, সেখানে দু’একটা গরু পাচার হবে, তাতে আর আশ্চর্যের কী !'' যদিও এই বিষয়ে নিশীথ প্রামাণিকের প্রতিক্রিয়া মেলেনি। তবে গরু পাচার ইস্যুতেই উদয়নকে পাল্টা নিশানা করেছে বিজেপি ।

আরও পড়ুন: Fraud Case: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget