এক্সপ্লোর

Russia-Ukraine Conflict: ইউক্রেন থেকে ছেলেমেয়েদের কেন আগে ফিরিয়ে আনা হল না? কেন্দ্রকে তোপ মমতার

Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সপ্তম দিনে। খেরসন শহর কব্জায়, দাবি রাশিয়ার। খারকিভে জোর লড়াই। গোলায় ক্ষতিগ্রস্ত মিলিটারি অ্যাকাডেমি, পুলিশ বিভাগ। ভারতীয়দের ফেরানো নিয়ে কেন্দ্রকে তোপ মমতার।

কলকাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) আজ সপ্তম দিনে পড়ল। ইতিমধ্যেই এই যুদ্ধে অন্তত দুই ভারতীয়র (Indian) মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের দ্রুত দেশে ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, ‘ইউক্রেন থেকে ছেলেমেয়েদের কেন আগে ফিরিয়ে আনা হল না? ফিরিয়ে আনা তো সরকারের কর্তব্য। বিমানে কেন ভাষণ দিচ্ছে? আমি যুদ্ধের পক্ষে নয়, শান্তির পক্ষে। একটা কোভিড যুদ্ধ হয়ে গেছে। আবার যুদ্ধ হলে মূল্য দিতে হবে। সমন্বয়ের অভাবে আমরা পিছিয়ে পড়েছি, ছাত্রছাত্রীরা এর মূল্য দিচ্ছে। সরকার আগে থেকে সব জানলে, কেন ছাত্রছাত্রীদের ফেরানো হল না? ৩ মাস আগেই ইউক্রেন থেকে ফেরানো উচিত ছিল। ভোট চলবে, কিন্তু রাজনীতির চেয়েও জীবনের মূল্য বেশি। ইউক্রেনে আটক বাঙালিদের নিয়ে কেন্দ্রকে তথ্য দেওয়া হয়েছে।’ 

আরও পড়ুন পুতিনকে মূল্য চোকাতেই হবে, হুঁশিয়ারি বাইডেনের

যাবতীয় হুঁশিয়ারি অগ্রাহ্য করে ইউক্রেনে ধ্বংসলীলা জারি রেখেছে রাশিয়া। রাজধানী কিভে টিভি টাওয়ারে রুশ হামলায় মৃত্যু হয়েছে পাঁচজনের। আহত আরও পাঁচজন। কিভের ১৪৯ কিলোমিটার দূরে জোরেমার শহরে রুশ বিমান হানায় ক্ষতিগ্রস্ত ১০টি বহুতল। গতকাল খারকিভে রুশ হামলায় মৃত্যু হয় এক ভারতীয় পড়ুয়ার। আজ আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

এদিকে, রুশ হামলা রুখতে পথে নেমেছেন ইউক্রেনের সাধারণ মানুষ। নিপ্রো শহরের বাসিন্দারা স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে নেমেছেন। সেনাবাহিনীর কাছে বেসিক কমব্যাট ট্রেনিং নিয়ে কেউ তুলে নিয়েছেন বন্দুক, কেউ বানাতে শিখেছেন মলোটভ ককটেল বোমা অথবা হাত পাকিয়েছেন গ্রেনেড ছোড়ায়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পোল্যান্ড ছেড়ে দেশে ফিরছেন ইউক্রেনিয়রা। 
এই পরিস্থিতিতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বদ্ধপরিকর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে তিনি দ্বিতীয়বার শান্তি বৈঠকে বসার আগে রাশিয়ার গোলাবর্ষণ থামানোর আর্জি জানিয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বজুড়ে কোণঠাসা রাশিয়া। মাইক্রোসফট, গুগলের পর এবার রাশিয়ায় যাবতীয় সামগ্রী সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ করল অ্যাপল, ফোর্ড ও নাইকি। অর্থনৈতিক ক্ষেত্রেও জারি হয়েছে নিয়ন্ত্রণ। বন্ধ করা হল ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের রাশিয়ার শাখা। রুশ ব্যাঙ্কে মাস্টার কার্ড ও ভিসা কার্ডের পরিষেবাও বন্ধ। ক্রীড়া ক্ষেত্রেও প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা, বিশ্ব টেনিস সংস্থা ও আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের তরফে রাশিয়া ও বেলারুশের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget