এক্সপ্লোর

Saayoni Ghosh : 'তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে', সায়নীকে ফের ইডির তলব, প্রতিহিংসার অভিযোগ শোভনদেবের

Sovandeb Chatterjee : 'তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো যাবে না', মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ের। 

কলকাতা : ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের তলব। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সায়নী ঘোষকে আগামী ৫ জুলাই ফের তলব করেছে ইডি (ED)। সূত্রের খবর, সায়নীকে ব্যাঙ্ক স্টেটমেন্টও আনতে বলেছেন ইডি-র তদন্তকারীরা। পাশাপাশি সায়নী ঘোষের (Saayoni Ghosh) বয়ানের সঙ্গে তদন্তকারীদের হাতে থাকা নথি ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হবে। আর তার প্রেক্ষিতেই পরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর সূত্রের। আর তৃণমূলের যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রীকে ফের তলব নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে আবার নিশানা করেছে ঘাসফুল শিবির। 

প্রতিহিংসার অভিযোগ করেছে তৃণমূল শিবির। '২০২৪-২০২৬ পর্যন্ত এই তলব চলবে, তারপর আস্তে আস্তে কমে যাবে, তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভয় দেখানো যাবে না', মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ের (Sovandeb Chatterjee)। 

'কুন্তলকে চিনতাম, তবে তেমন পরিচয় ছিল না, জিজ্ঞাসাবাদে দাবি সায়নীর, কুন্তল সোশাল ওয়ার্কার বলে পরিচয় দিত, একটা কলেজ আছে বলেছিল'। কুন্তলের সঙ্গে লেনদেনের কথা অস্বীকার সায়নীর, দাবি ইডি সূত্রে। এদিকে, ইডির স্ক্যানারে সায়নীর জোড়া ফ্ল্যাট, আয়ের উৎস জানতে চায় ইডি। 'রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি'। ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদে দাবি যুব তৃণমূল সভানেত্রীর, দাবি সূত্রর।

প্রসঙ্গত, 'একটি ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা, অপর ফ্ল্যাটের দাম ৩৫ লক্ষ টাকা। ৩৫ লক্ষ টাকা দামের ফ্ল্যাট রয়েছে সায়নীর মায়ের নামে। ৮০ লক্ষ টাকা দামের ফ্ল্যাট কিনতে ৬০ লক্ষ টাকা ঋণ নেন, দাবি সায়নীর: সূত্র।  সায়নীর আয়ের উৎস কী? কীভাবে জমা দেন ইএমআই? জানতে চায় ইডি: সূত্র। ব্যাঙ্ক ঋণের তথ্য ও আয়ের নথি নিয়ে বুধবার ফের সায়নীকে তলব ইডির: সূত্র।

জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে সায়নী ঘোষ বলেছিলেন, 'দেয়ার ইজ নাথিং টু হাইড। একশোবার ডাকলে একশোবার আসব। পূর্ণ সহযোগিতা করেছি। করব।'                                                 

আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget