এক্সপ্লোর

Sabyasachi Dutta: 'পিছন থেকে মমতার ছবিটা সরে গেলে, হ্যাঙ্গারে জামা', বিস্ফোরক সব্যসাচী দত্ত

Sabyasachi Attacks Left Front: তৃণমূলে নবীন-প্রবীণ থেকে লোকসভা ভোটের আগে জোটের ইস্যুতে বিস্ফোরক সব্যসাচী দত্ত, কী বললেন তিনি ?

কলকাতা: ঘর বদল, ফের পুরনো ঘরে ফেরা। উনিশ থেকে একুশের মাঝে অনেক জলই বয়ে গিয়েছে তাঁর ক্যারিয়ারে। কমবেশি বিতর্ক তাঁকে ধাওয়া করতে ছাড়েনি। এবার এবিপি-র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে লোকসভা ভোটের আগে 'জোট' ইস্যুতে বিস্ফোরক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।বললেন, 'তৃণমূল সিপিএমের সঙ্গে জোট করলে রাজনীতি থেকে অবসর নেব।' তবে এদিন অন্যতম আরও একটি বিতর্কিত ইস্যু উঠে এল তাঁর মুখে। তৃণমূলে নবীন-প্রবীণ থেকে ছবি বিতর্কের মধ্যেই এদিন তিনি বললেন, 'মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। পিছন থেকে মমতার ছবিটা সরে গেলে হ্যাঙ্গারে জামা।'

মূলত গত কয়েকদিনে ইতিমধ্য়েই আদি-নব্য ইস্যুতে দলের  রাশ কার হাতে ? যা নিয়ে সৌগত রায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র-সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন।  এদিন সব্যসাচী দত্ত বলেছেন, 'আমাদের দলে সাড়ে ১০ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেন' 'মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছেন, তাই মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালকে বলেন ছিন্নমূল করলাম, লোকে ছিন্নমূল পার্টিকে ভোট দেবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস ভরসা করেন, বিশ্বাস করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড, ভালো কম্যান্ডার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মকে লিড করছেন। অভিষেক সব জায়গাতেই বলেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদির তুলনা করা যেতে পারে। আমরা মমতাদির ছবি রেখে শোভা বাড়াই।'

অপরদিকে, আরও যেই গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি কথা বলেছেন, তা হল 'জোট' ইস্যু। বাংলায় যখন পঞ্চায়েত ভোটকে ঘিরে প্রচার অভিযানে বামেদের নিশানায় বিদ্ধ হচ্ছিল শাসকদল, ঠিক তেমনই এক পরিস্থিতিতে ইন্ডিয়া জোটে একই মঞ্চে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করতে করতে একইমঞ্চে ছিল তাঁরা। কে নেই সেখানে, অতয়েব মোক্ষম সময়েই শব্দবাণ ছুড়েছিলেন মোদি। বিরোধী জোট 'ইন্ডিয়া'কে কার্নিশে রেখে তোপ দেগে বলেছিলেন, 'দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি।' বলাইবাহুল্য, সেই সুরের বিচ্ছুরণ বোধহয় বঙ্গেও ফিরছে বারবার। এবার একহাত নিলেন সব্যসাচী দত্ত। 

এদিন সব্যসাচী দত্ত বলেছেন, 'বিয়ের ১৩ দিনের মধ্যে আমাকে বাড়িছাড়া করেছিল সিপিএম। মমতাদিকে যতটা জানি, এই জোট হওয়া সম্ভব নয়। এরপরেও তৃণমূল সিপিএমের সঙ্গে জোট করলে রাজনীতি থেকে অবসর নেব। দিল্লির পার্সেপশন আলাদা, বাংলায় তা সম্ভব নয়। বিজেপিকে লড়ে নেওয়ার জন্য, এখানে আমরা সক্ষম', সিপিএমকে আক্রমণ করে মন্তব্য সব্যসাচী দত্তের। 

আরও পড়ুন, 'কাঁথি লোকসভা কেন্দ্র মোদিকে উপহার দেব', শুভেন্দুর নিশানায় I.N.D.I.A

তবে এখানে আরও কতগুলি ইস্যুও প্রাসঙ্গিক। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসই হোক, কিংবা অন্য কোনও মঞ্চ, যেখানে বারবারই তৎকালীন বামফ্রণ্ট সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও নিয়োগ দুর্নীতির ইস্যু তুলে 'কোনও প্রমাণ রাখেনি ওরা, চিরকুটে চাকরি' বলেও দাগতে দেখা গিয়েছে। কখনও আবার অন্য প্রসঙ্গেও তোপের মুখে রাখতে দেখা গিয়েছে। কিন্তু এতসব কিছুকেও কি পিছনে ফেলবে দেশের একের পর এক রাজ্যে বিজেপির জয়। তবে কি 'দিল্লির দোস্তি' এবার বাংলাতেও প্রতিফলন ফেলবে ?  আর যদি তাই সত্যি হয়, দাবি অনুযায়ী কোন পথে যাবেন তৃণমূল নেতা ? তা সময়ই বলবে।

 

 

 

সেরা শিরোনাম

West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget