এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কাঁথি লোকসভা কেন্দ্র মোদিকে উপহার দেব', শুভেন্দুর নিশানায় I.N.D.I.A

Suvendu Attacks I.N.D.I.A TMC: 'মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিপুল জয় পেয়েছে বিজেপি..' উদাহরণ টেনেই 'কাঁথি লোকসভা কেন্দ্রে' কে জিতবে ? বোঝালেন শুভেন্দু ?

পূর্ব মেদিনীপুর: চব্বিশের লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে সেমিফাইনালে ইতিমধ্য়েই হ্যাটট্রিক বিজেপির (BJP)। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। বলাইবাহুল্য এই ফলাফলকেই ঢাল বানিয়েই এদিন ফের শাসকদল তথা বিরোধী জোট ইন্ডিয়াকেও তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, '৪০০ আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি।' সঙ্গে তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে 'সামান্য ভোটে' হারের কারণও দর্শালেন তিনি। শুভেন্দুর সংযোজন, 'বিধানসভা থেকে পঞ্চায়েত, ছাপ্পা মেরে ভোটে জিতেছে তৃণমূল। অবাধ নির্বাচন হলে, বাংলায় ৩৫টি আসন পাওয়া অসম্ভব নয়, কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদিকে উপহার দেব', রামনগরের সভায় মন্তব্য শুভেন্দুর। 

এদিন শুভেন্দু বলেন 'মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে কংগ্রেস সরকারকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তেলঙ্গানায় বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। মমতা বলেছিলেন সেমিফাইনালেই হারবে বিজেপি, সেমিফাইনালে ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে। ৪০০ আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি।' 

অপরদিকে, তিনি বলেন, 'কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীই জিতবে। পঞ্চায়েত নির্বাচনে লুঠ হয়েছে, গণনাকর্মীদের সঙ্গে যোগসাজস করেছিল শাসক দল। তমলুক, দাঁতন, নারায়ণগড়, মহিষাদলে সামান্য ভোটে হেরেছে বিজেপি। হারের একমাত্র কারণ গণনায় কারচুপি। শাসক দলের দুর্নীতি সামনে এসেছে, এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা কারও নেই। মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন, বুথে কর্মী সংখ্য়া আরও বাড়াতে হবে। ৫ জানুয়ারি ভোটার তালিকা বেড়েছে, বিডিওরা আইপ্যাকের কথায় কারচুপি করলে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করুন। তথ্য সংগ্রহ করে বিজেপি নেতাদের কাছে পৌঁছে দিন।'

প্রসঙ্গত, রাজ্যে একুশের রাজ্য বিধানসভা ভোট থেকে শুরু করে, কলকাতা পুরভোট, রাজ্যের মাঝের যাবতীয় উপনির্বাচন , পঞ্চায়েত ভোট, প্রায় সবকটি নির্বাচনেই সবুজ ঝড় দেখা গিয়েছে। এদিকে মাঝখানে শুধু ছন্দ কেটেছে সাগরদিঘি। কিন্তু যদি সার্বিকভাবে বলা যায়, তাহলে সারা দেশের মধ্যে গ্রাফটা পুরোটাই আলাদা। একাধিক রাজ্যে গেরুয়া ঝড়। তাই লোকসভা ভোটের আগে এই ইস্যুটাই দাঁড়িপাল্লা ভারি হয়ে দাঁড়িয়েছে। 

আরও পড়ুন, 'এই সরকারকে টেকানোর ক্ষমতা কারও নেই', শুভেন্দুর নিশানায় শাসকদল

শুধু দেশের নিরিখে নয়, এরাজ্যের নিরিখেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, এই ফল বিজেপি শিবিরে ভরপুর অক্সিজেন জোগাবে। এই ফলের পর সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই সরকার '২৬ সাল পর্যন্ত চলবে না। লোকসভাতে যে বিপুল ম্য়ান্ডেট আসছে নরেন্দ্র মোদির পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে, চোর মমতা, তাঁর বংশ-সহ বিদায় হবে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে।'  

 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget