এক্সপ্লোর

Sagore Dutta Hospital : 'সরকারি কর্মচারী হতে গেলে যে মার খেয়ে মরতে হবে?' সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

পুলিশের সামনেই ফিমেল মেডিসিন ওয়ার্ডে মহিলা জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠল মৃতের আত্মীয়দের বিরুদ্ধে।

সমীরণ পাল, কলকাতা :  RG করের রেশ কাটেনি এখনও । কয়েকদিন আগেই কর্মবিরতি প্রত্যাহার করে ইমার্জেন্সি ডিউটিতে ফিরেছেন চিকিৎসকরা। এরই মধ্যে তুলকালাম বাঁধল শুক্রবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে। ফের নিরাপত্তাহীনতার অভিযোগ, হাসপাতালে ডাক্তার  ও স্বাস্থ্যকর্মীদের তরফে। পুলিশের সামনেই ফিমেল মেডিসিন ওয়ার্ডে মহিলা জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠল মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। আর তারপর থেকেই ফের ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। 

'অনেক হয়েছে প্রতিশ্রুতি, আর না'। নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে আন্দোলনে বসলেন জুনিয়র ডাক্তাররা। সুপারকে ঘেরাও করে কর্মবিরতিতে শামিল হয়েছেন নার্সরাও।  

শুক্রবার পুলিশের সামনেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কামারহাটির সাগর দত্ত মেডিক্যালে।  ফিমেল মেডিসিন ওয়ার্ডে মহিলা জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সামনেই তাণ্ডব চালান ২০ থেকে ২৫ জন রোগীর আত্মীয়। সঙ্গে মারধরও শুরু করে দেয় তারা। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। এক জুনিয়র চিকিৎসকের অভিযোগ, এদিন রাতে এমন হুমকিও পেয়েছেন তাঁরা যে, 'আরেকটা আরজি কর করে দেব'। 

এই হামলার প্রতিবাদে শুক্রবার রাত কেই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কাজ থামিয়েছেন নার্সরাও। মা-বাবা ডিউটিতে পাঠাতে ভয় পাচ্ছেন, বললেন আতঙ্কিত চিকিৎসক - পড়ুয়া।  আন্দোলনকারীদের দাবি, আর জি কর-কাণ্ডের পর থেকে বারবার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা। অভিযোগ, হাসপাতালে পুলিশ ক্যাম্প তৈরির পরেও কাজের কাজ কিছুই হয়নি। পুলিশের সামনেই গতকাল ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে ২০-২৫ জন তাণ্ডব চালায়। মহিলা জুনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

শুক্রবার রাতেই সাগর দত্ত মেডিক্যালে যান কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার-সহ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কামারহাটি থানার পুলিশ। কিন্তু তাতেও নিরাপত্তা সুনিশ্চিত হয়নি বলেই মনে করছেন জুনিয়র ডাক্তাররা। 

অন্যদিকে, সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে ফের কর্মবিরতিতে যাওয়ার ভাবনা শুরু করেছে  NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। প্রেস বিবৃতিতে তারা জানিয়েছে, রাজ্য সরকারের দেওয়া তথাকথিত সুরক্ষা-বলয় ভেদ করেই সাগর দত্ত মেডিক্যালে হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে মহিলা জুনিয়র চিকিৎসকদের। ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ। NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের দাবি, আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে সরকারের দেওয়া সুরক্ষার আশ্বাস নেহাতই ভাঁওতাবাজি। এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া উচিত কি না, তা প্রেস বিবৃতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছে NRS মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের এই সংগঠন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget