এক্সপ্লোর

Samaresh Majumdar Demise: শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, আজ নিমতলা শ্মশানে শেষকৃত্য সমরেশ মজুমদারের

Samaresh Majumdar Demise: গতকাল, কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। বয়স হয়েছিল ৭৯ বছর।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কালপুরুষ, কালবেলা-র স্রষ্টা সমরেশ মজুমদারকে শেষ শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল। শেষ শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম, শশী পাঁজা, শমীক ভট্টাচার্য, মহম্মদ সেলিম, বিমান বসু ও কংগ্রেস নেতারা। এরপর নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। সমরেশ মজুমদারের প্রয়াণে বাংলায় ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী ও অমিত শাহ। 

তিনি লিখেছিলেন, 'মন খুলে যদি ঘুমাতে পারো, তাহলে দেখবে, তোমার কোনও কষ্ট নেই।' সেই অনন্ত ঘুমের দেশে পাড়ি দিলেন, সাহিত্য়িক সমরেশ মজুমদার। চলে গেলেন, উত্তরাধিকার-কালবেলা-কালপুরুষের' মতো কালজয়ী ট্রিলজির রচয়িতা। চলে গেলেন অনিমেষ, মাধবীলতার স্রষ্টা।                              

১৯৪২ সালের ১০ই মার্চ,জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন সমরেশ মজুমদার। ডুয়ার্সের চা বাগানে তাঁর শৈশব ও কৈশোর কাল কেটেছে। ১৯৬০ সালে আসেন কলকাতায়। প্রথমে স্কটিশ চার্চ কলেজ ও পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে পড়াশোনা।ছোট থেকেই সাহিত্য়ের প্রতি তাঁর ঝোঁক ছিল। ছাত্রজীবন থেকে তা ভালোবাসায় পরিণত হয়।১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্য়াস 'দৌড়'।এরপরই একের পর এক মন ছুঁয়ে যাওয়া উপন্য়াস। সাতকাহন, তেরো পার্বণ,স্বপ্নের বাজার, উজান, গঙ্গা।শুধু উপন্য়াসই নয়, ছোটগল্প থেকে ভ্রমণকাহিনি... কিশোর উপন্যাস থেকে গোয়েন্দাকাহিনী।'দেশ' পত্রিকায় প্রকাশিত হওয়া মাত্র সাড়া ফেলে 'উত্তরাধিকার' উপন্য়াস। তাঁর কলমে যেমন উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তেমনই ভালবাসার জন্য় হাহাকারও।

সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকজ্ঞাপন করে বাংলায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর লেখনীতে পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। সমরেশ মজুমদারের প্রয়াণে ট্যুইটে লেখেন মোদি। 

কালপুরুষ, কালবেলার স্রষ্টার প্রয়াণে বাংলায় ট্যুইট করেছেন অমিত শা-ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইটে লেখেন, বাংলা সাহিত্যের কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলার সমাজের পরিস্থিতি নিয়ে তাঁর অমূল্য রচনা বিশ্ববাসীর মনে এক গভীর প্রভাব ফেলেছে। এই কঠিন সময়ে আমি তাঁর শোকার্ত পরিবার ও অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। সমরেশ মজুমদারের প্রয়াণে ট্যুইট অমিত শাহ-র। 

আরও পড়ুন: Summer Sunscreen Benefit : সানস্ক্রিন কি আদৌ রোদের হাত থেকে ত্বককে বাঁচায় ?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Baranagar Incident: “একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
“একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget