এক্সপ্লোর

Samik Bhattacharya: 'যারা ডেঙ্গির মশা মারতে পারে না, তারা মোদি মারবে!', তোপ দাগলেন শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya on TMC: মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, ডেঙ্গির মশা মারতে পারেন না যিনি তিনি নাকি প্রধানমন্ত্রীর সরকার ফেলবেন।

Samik Bhattacharya: এসআইআরে বৈধ নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ধর্নার দ্বিতীয় দিন। সেখান থেকে আজ সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বেশি বাড়াবাড়ি করলে দিল্লি সরকার ফেলে দেব"। মুখ্যমন্ত্রীর এই হুঙ্কারের পাল্টা বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, ডেঙ্গির মশা মারতে পারেন না যিনি তিনি নাকি প্রধানমন্ত্রীর সরকার ফেলবেন।   

কী বললেন শমীক ভট্টাচার্য? 

এসআইআরের প্রতিবাদে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে যারা পশ্চিমবঙ্গের মানুষের হাত থেকে ক্ষমতার বাগডোর নিয়েছিলেন, যারা বলেছিলেন মানুষকে ভয়মুক্ত করব তারা গোটা সমাজকে শুধু খোলা বাজার বানিয়ে দেয়নি, মানুষের মৌলিক অধিকারগুলিকে পদদলিত করেছেন। মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চ থেকে রোজ একেক ধরনের অদ্ভুত বার্তা দিয়ে যাবেন। কিন্তু এর কোনও গ্রহণযোগ্যতা এই মুহূর্তে নেই। যারা ডেঙ্গির মশা মারতে পারে না, তারা মোদি মারবে!" 

কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল প্রসঙ্গে বলেন, "বাংলায় ভোটের একমাস আগে কেন বদল করলেন? কাউকে সময় কমপ্লিট করতে দিচ্ছেন না। ধনকড়কেও তাই করেছিলেন। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাঁকেও সরিয়ে দেওয়া হল। কারণটা যদিও আমি জানি, কিন্তু বলব না। কিন্তু এটুকু বলব, তাঁকে থ্রেট করা হয়েছে। অনেকে তো চায় বা রাজভবনটা বিজেপির পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা বিলি হোক। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে (Delhi) এখন বসে আছে, মহাম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই।" 

এরপর নাম না করে কেন্দ্র তথা মোদি সরকারকে কার্যত আক্রমণের সুরে বলেন, "এবারেও তো টিমটিম করে জ্বলছে, তার এত তেল। এত কীসের অহংকার? আছে তো চন্দ্রবাবু নাইডুর (N. Chandrababu Naidu) দয়ায় টিকে। খবর আমরাও রাখি। তোমরা পেগাসাস করো, আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। বাংলা লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লির সরকার ফেলে দেব...যাও!" 

এদিকে, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে। ভারতের রান্নার গ্যাসের দামে 'আগুন'। সিলিন্ডার প্রতি ৬০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। একটি সিলিন্ডার বুকিং করলে ২৫ দিনের আগে করা যাবে না আরেকটি সিলিন্ডারের বুকিং। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এই বিষয়েও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, "যার ঘরে গ্যাস নেই তাকে ২১ দিন অপেক্ষা করতে হবে। গ্যাস নাই, রান্না নাই। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে মিছিল হবে। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আমি সাদা পরব, আপনারা সবাই কালো পরবেন কালকে।" 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget