এক্সপ্লোর

West Bengal News Update: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের

News Update: হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তর

LIVE

Key Events
Director Anik Dutta death Lionel Messi statue may removed from Lake Town West Bengal News Update West Bengal News Update: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের
পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু! আবাসনের নিচে উদ্ধার হল রক্তাক্ত দেহ
Source : ABP Ananda

Background

কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্ত। ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালকের। বুধবার নিজের বাড়ির ছ'তলার ছাদ থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী করে ছাদ থেকে পড়ে গেলেন অনীক, নেহাত দুর্ঘটনা, না কি অন্য কিছু, এখনও স্পষ্ট নয়। ভরদুপুরে তিনি ছাদে উঠেছিলেন কেন, তাও জানা যায়নি। গড়িয়াহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।(Anik Dutta Passes Away) হিন্দুস্তান পার্কের অভিজাত বহুতলে বাস ছিল অনীকে স্ত্রীর। অনীক থাকতেন গড়িয়াহাট থানার সামনে। বুধবার দুপুরে স্ত্রীর ফ্ল্যাটে আসেন তিনি। আর সেখানেই, বহুতলের ছ'তলার ছাদ থেকে পড়ে যান তিনি। বহুতলের গা ঘেঁষে থাকা একটি গাছের ডালও ভেঙে যায়। ছাদ থেকে পড়ার সময় অনীক ওই গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অনীকের স্ত্রী। তবে অনীক দুর্ঘটনাবশত পড়ে যান, না কি নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা এখনও স্পষ্ট হয়নি।  (Anik Dutta Dies)

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান অনীক। তাঁর সারা শরীরে চাপ চাপ রক্ত ছিল। মাথায়, কাঁধে, বুকে আঘাত ছিল তাঁর। তাঁকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলেও, মারা যান। অনীকের স্ত্রী হাসপাতালে রয়েছেন। মেয়ে আসছেন মুম্বই থেকে। দুপুর ৩টে বেজে গিয়েছে বলে আজ ময়নাতদন্ত হবে না। দেহ সংরক্ষণ করা হবে। ময়নাতদন্ত হবে কাল। দেহ নিয়ে কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে মেয়ে এসে পৌঁছনোর পর। গড়িয়াহাট থানার একটি টিমও হাসপাতালে রয়েছে। যে চিকিৎসক প্রথন অনীককে দেখেন, জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকেও। অনীক একা ছাদে উঠেছিলেন, না কি সঙ্গে ছিলেন কেউ, ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি উপরের ব্যালকনি থেকে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে স্ত্রীকেও।

হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তর। বুধবার দুপুরে দুঃসংবাদে বাকরুদ্ধ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বিজ্ঞাপন জগতে দীর্ঘদিন কাজের সূত্রেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। তারপর ২০১২-য় মুক্তি পায় তাঁর প্রথম বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ। আর প্রথম ছবিতেই বাজিমাত। কমেডির মোড়কে সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে নিজের ধারণা স্পষ্ট করে দিয়েছিলেন চিত্রনাট্যে। সত্যজিতের সিনেমাই ছিল তাঁর অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণা থেকেই ২০২২-এ তিনি বানিয়েছিলেন 'অপরাজিত।'  সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কামাল।  শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোটগল্প অবলম্বনে 'আশ্চর্য প্রদীপ', সাসপেন্স-থ্রিলার 'মেঘনাদ বধ রহস্য', ভবিষ্যতের ভূত, রমাপদ চৌধুরীর লেখা গল্প ছাদ অবলম্বনে 'বরুণবাবুর বন্ধু'। নিজের সিনেমায় একটা স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন অনীক দত্ত। গতবছর মুক্তি পায় অনীক দত্তর শেষ ছবি  'যত কাণ্ড কলকাতাতেই'। মগজাস্ত্রে শান দেওয়ার ভরপুর রসদ ছিল তাঁর সেই ছবিতে। 

00:59 AM (IST)  •  28 May 2026

India News: সন্দেশখালির ছায়া তিরুঅনন্তপুরমে, কেরলমে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি

সন্দেশখালির ছায়া তিরুঅনন্তপুরমে। কেরলমে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি। অফিসারদের গাড়ি ভাঙচুর।

00:29 AM (IST)  •  28 May 2026

News Update: জেলা সভানেত্রীর পদ ছাড়ার পর এবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্যপদ-সহ দলের সব পদ থেকেই ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার

জেলা সভানেত্রীর পদ ছাড়ার পর এবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্যপদ-সহ দলের সব পদ থেকেই ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। রবিবার পদত্যাগের পর তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। পাল্টা তাঁকেই "প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানি" বলে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget