এক্সপ্লোর

Abhishek Banerjee: শেখ শাহজাহানকে তৃণমূল নয়, বিচারব্যবস্থা গার্ড করছে, মন্তব্য অভিষেকের

Abhishek on Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে সেটা বিচারব্যবস্থা করছে। এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: কোথায় সন্দেশখালির (Sandeshkhali) 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান (Seikh Shahjahan)? বিরোধীদের দাবি অনুযায়ী, শাহজাহান কি সত্যিই কারও 'আশ্রয়ে' আছেন? এতদিন পরও কেন তাঁকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? প্রতিদিন, এই প্রশ্নগুলোই যখন সামনে আসছে, তখন এই নিয়ে 'বিস্ফোরক' দাবি করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে সেটা বিচারব্যবস্থা করছে। এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস আড়াল করছে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শেখ শাহজাহানের বিষয়ে তো একটা বিষয় নয় একাধিক অভিয়োগ রয়েছে। সেগুলো নিয়ে তাহলে ব্যবস্থা নিচ্ছে না কেন রাজ্য? প্রশ্ন আইনজীবী মহলের। 

ঠিক কী বলেছেন অভিষেক? 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'এই নিয়ে কেউ কোনওরকম দ্বিমত, সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে, তখন আমাকে এসে বলবেন।' 

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়ে ED ও CRPF. রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। সেই ঘটনার তদন্তে ১৭ জানুয়ারি এক পুলিশ সুপার পদমর্যাদার অফিসার এবং এক CBI আধিকারিককে নিয়ে সিট গঠন করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

একইসঙ্গে সিটে ন্যাজাট থানার কোনও আধিকারিক থাকতে পারবেন না বলেও নির্দেশ দেন তিনি।  ৭ ফেব্রুয়ারি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন, ইডির আইনজীবী সিটের তীব্র বিরোধিতা করে বলেন, রাজ্য পুলিশ এই তদন্তের ক্ষেত্রে একেবারেই যোগ্য সংস্থা নয়। নথি বিকৃত করা হতে পারে। তথ্যপ্রমাণ নষ্ট করা হতে পারে। রাজ্য পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। 

এরপরই সন্দেশখালির ঘটনায় SIT গঠনের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি। আর এই প্রসঙ্গ টেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'হাইকোর্ট যদি, বিচারব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথা থেকে! ইডিকে তো আপনি ১২ বছর সময় দিচ্ছেন কিছু তো হচ্ছে না। পুলিশকে আপনি ১৫ দিন সময় দেবেন না, এই বৈষম্য কেন?' 

শেখ শাহজাহানকে গ্রেফতার না করা নিয়ে, কার দাবি ঠিক, তা নিয়ে জোর তরজা চলছে রাজনীতিতে। তবে সন্দেশখালির বিক্ষোভকারী গ্রামবাসীরা এখনও শাহজাহানের গ্রেফতারির দাবিতেই অনড়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget