এক্সপ্লোর

Sandeshkhali Chaos: মমতা নারী জাতির কলঙ্ক: লকেট চট্টোপাধ্যায়

BJP Team At Sandeshkhali: বিজেপির মহিলা প্রতিনিধি দলের সন্দেশখালি সফর ঘিরে দিনভর উত্তপ্ত হয়ে রইল ভোজেরহাট থেকে ধামাখালি।

কলকাতা: সন্দেশখালি (Sandeshkhali Chaos) যেতে ফের বাধার মুখে বিরোধীরা। এদিন ৭ সদস্যের বিজেপি (BJP) মহিলা প্রতিনিধিদলকে আটকে দেওয়া হয়। লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) আটক করে লালবাজারে আনে পুলিশ। আর সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আক্রমণ করেন বিজেপি সাংসদ। মমতা নারী জাতিক কলঙ্ক বলে তোপ দাগেন তিনি।

মমতাকে আক্রমণ লকেটের: বিজেপির মহিলা প্রতিনিধি দলের সন্দেশখালি সফর ঘিরে দিনভর উত্তপ্ত হয়ে রইল ভোজেরহাট থেকে ধামাখালি এবং শেষে বেড়মজুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায়। আটক করা হয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পরে লালবাজার থেকে বেরিয়ে লকেট বলেন, “মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। তাঁদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া হতে পারে না। মহিলারা লাঠি, ঝাঁটা নিয়ে বেরিয়েছে। রাজীব কুমার গিয়ে নির্দেশ দিচ্ছেন মহিলাদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। কত মহিলাকে মারবে? এই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সিঙ্গুরে শুরু করেছেন, সন্দেশখালিতে এসে শেষ হবে। মমতা নারী জাতির কলঙ্ক।’’            

দিনভর সন্দেশখালির পরিস্থিতি: ২০ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার, শুভেন্দু অধিকারীকে ৬২ কিলোমিটার দূরে আটকে দিয়েছিল পুলিশ  আর শুক্রবার, সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে ৫২ কিলোমিটার দূরে নিউটাউনের ভোজেরহাটেই আটকে দিল পুলিশ। শুক্রবার সকালে, সায়েন্সসিটি থেকে বাসন্তী হাইওয়ে হয়ে সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা ছিল সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের। সেই মতো রণসাজে সায়েন্সসিটি হয়ে বাসন্তী হাইওয়ে যাওয়ার পথ মুড়ে ফেলে পুলিশ। কিন্তু, আচমকা প্ল্য়ান বাতিল করে নিউটাউন হয়ে সরবেড়িয়ার দিক দিয়ে সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন লকেটরা। এরপর, নিউটাউনের ভোজেরহাট পৌঁছতেই বিজেপি প্রতিনিধি দলের গাড়ি আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে তীব্র বাগবিন্ডতা শুরু হয়। এরপর, জোর করে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন লকেট চট্টোপাধ্য়ায়রা। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। এরপর মহিলা পুলিশকর্মীরা এগিয়ে আসেন। সামনে ছিলেন ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। দফায় দফায় বাগযুদ্ধের পর লকেট চট্টোপাধ্য়ায়কে আটক করে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: শেখ শাহজাহান ঘনিষ্ঠ TMC নেতার বাড়ি ভাঙচুর, ফের উত্তপ্ত সন্দেশখালি

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget