এক্সপ্লোর

Sandeshkhali Chaos: অভিযোগ জানাতে গিয়ে বাধার মুখে, শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি, ফুঁসছে সন্দেশখালি

Seikh Shahajahan: ৫৫ দিন ধরে অধরা শেখ শাহজাহান, কেন এখনও তাঁকে গ্রেফতার নয়? এই প্রশ্ন তুলে ফের বিক্ষোভ শুরু সন্দেশখালিতে।

সন্দেশখালি: শেখ শাহজাহান (Seikh Shahjahan) একা নন, এবার তাঁর ভাই ও শাগরেদদের গ্রেফতারি চেয়ে বেড়মজুরের ঝুপখালিতে নতুন করে বিক্ষোভ শুরু হল। শেখ শাহজাহান ও তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন মহিলারা।

নতুন করে বিক্ষোভ শুরু: সন্দেশখালিজুড়ে একটাই দাবি, শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের গ্রেফতার চাই। গ্রামবাসীদের অভিযোগ, এদিন দল বেঁধে অভিযোগ জানাতে যাচ্ছিলেন তাঁরা। ১৪৪ ধারা জারি থাকার যুক্তি দেখিয়ে পুলিশ মহিলাদের বাধা দিলে উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন এবং বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সিদ্দিক মোল্লার বিরুদ্ধে জমি দখল, ভোট লুঠ, নারী নির্যাতন, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ভুরিভুরি অভিযোগ রয়েছে। 

৫৫ দিন ধরে অধরা শেখ শাহজাহান। পুলিশ নাগাল পায়নি তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনেরও। অবিলম্বে ২ জনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বেড়মজুরের বটতলা এলাকার বাসিন্দারাও। আর এই ক্ষোভের মাঝেই উঠে আসছে রোজ রোজ নতুন নাম। বড় হচ্ছে অভিযোগের পাহাড়ও। পুলিশ না ধরলে তাঁরা ফের আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁদের হুমকি দিয়েছিলেন বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা। ভোট না দিলে হাতে গুজরাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। শেখ শাহজাহান ও তাঁর বাহিনী এভাবেই ভোট লুঠ করেছিল বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। 

এদিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। ন্যাজাট থানা এলাকায় বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের কানমারিতে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর অফিসের পিছনে মাঠ দখল করে দোকানঘর বানানোর অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে। এদিন মাঠের পাঁচিল ভেঙে দিলেন মহিলারা। সন্দেশখালিজুড়ে শেখ শাহজাহান দাপিয়ে বেড়িয়েছেন। তাঁর নাম করেই ভয় দেখাতেন শান্তনু জানা। বিধায়ক সব জেনেও চুপ, দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে রয়েছে ন্যাজাট থানার পুলিশ।

অন্যদিকে, সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চেয়ে আজ থেকে মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসল বিজেপি। কাল পর্যন্ত ধর্না চলবে। যোগ দেওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। প্রথমে সোমবার থেকে ধর্নায় বসার কর্মসূচি ছিল বঙ্গ বিজেপির। উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং গান্ধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের ধর্নার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির বঙ্গ ব্রিগেড। আবেদনে সাড়া দিয়ে আজ ও কাল ধর্নায় অনুমতি দিয়েছে আদালত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: গ্রামবাসীদের বিক্ষোভের জের, সন্দেশখালিতে শুরু সেতু তৈরির কাজ

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget