এক্সপ্লোর

Sandeshkhali ED Attack: ED পৌঁছতেই দৌড়ে গেল পুলিশ! আজ এত তৎপরতা কেন?

ED Raid:শুক্রবার কলকাতার বিভিন্ন জায়গায় পুর নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য ED যে তল্লাশি চালাচ্ছে সেখানে দেখা গেল 'সক্রিয়' পুলিশ।

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ইডি (ED) আর কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী। মার খেয়ে মাথা ফেটেছিল ইডি আধিকারিকের। অভিযোগ ছিল, ঝামেলা চললেও সেখানে আসেনি স্থানীয় থানার পুলিশ। কিন্তু শুক্রবার কলকাতার বিভিন্ন জায়গায় পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) তদন্তের জন্য ED যে তল্লাশি চালাচ্ছে সেখানে দেখা গেল 'সক্রিয়' পুলিশ 

এদিন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose), বিধায়ক তাপস রায় (Tapash Roy) এবং বিরাটির আরও এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু করে ইডি। তখনই বাইরে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ।  

দেখা গিয়েছে পুলিশি তৎপরতা:
সন্দেশখালিকাণ্ডের পর ইডি-র অভিযান ঘিরে দেখা গেল পুলিশি তৎপরতা। এদিন সাতসকালে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই পৌঁছে যায় ইডি। সন্দেশখালির মতো যাতে বিক্ষোভের নামে তাণ্ডবের ঘটনা আর না ঘটে, তা ঠেকাতে মন্ত্রীর নতুন বাড়ির সামনে তো বটেই, পিছনের গলিতে পর্যন্ত অনেকটা জায়গা ঘিরে ফেলেন CRPF জওয়ানরা। কিছুক্ষণের মধ্যেই এলাকায় পৌঁছে যায় লেকটাউন থানার পুলিশ। আইসি নন্দদুলাল ঘোষ প্রায় ১৫ জন পুলিশকর্মী নিয়ে হাজির হয়ে যান। আইসি-র দাবি, ইডি-র অভিযান সংক্রান্ত কোনও তথ্য তাঁদের আগাম দেওয়া হয়নি। সুজিত বসুর বাড়ির সামনে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করা হয় কী হচ্ছে, ইডির তরফে কিছু জানানো হয়েছে কিনা, তা নিয়ে কিছু বলতে চাননি তিনি।

বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের ঠিকানায় ইডি-র অভিযান চালাকালীনও আবাসন চত্বরে পৌঁছে যায় মুচিপাড়া থানার পুলিশ। এসিপি পদমর্যাদার এক অফিসার তৃণমূল বিধায়ক তাপস রায়ের আবাসন চত্বরে ঢুকে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যান। 

বিরাটিতে তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি-র অভিযান চলাকালীন, দমদম থানার পুলিশ সেখানে পৌঁছে যায়। সকাল সাড়ে ৮ নাগাদ উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ঢুকতেও চান তাঁরা। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই অনুমতি দেয়নি। 

রেশন দুর্নীতি তদন্তে গিয়ে রক্তাক্ত হয়েও অভিযান থেকে পিছু হটছে না ইডি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে, জাতীয় যুব দিবসে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে খোদ মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। 

রাজনৈতিক তরজা:
'সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত', অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'উপযুক্ত মেটিরিয়াল পেয়েই পুণ্য দিনে, পুণ্য কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে ইডি। ব্যাগ গোছাতে শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন', দমকলমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার।  রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা।  

আরও পড়ুন: মাথায় হেলমেট, হাতে ঢাল! সন্দেশখালি থেকে শিক্ষা ইডি-CRPF-এর?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget