এক্সপ্লোর

Sandeshkhali Incident: শেখ শাহজাহানের সঙ্গে লাদেনের তুলনা, তদন্তে প্রস্তুত, হাইকোর্টে জানাল সিবিআই

TMC Leader sheikh shah jahan: বিভিন্ন সময়ে অডিও বার্তা পাঠিয়ে অনুগামীদের একত্রিত হওয়ার নির্দেশ দিতেন শেখ শাহজাহান' হাইকোর্টে বললেন সিবিআইয়ের আইনজীবী। 

সৌভিক মজুমদার, কলকাতা : ১২ দিন পেরিয়ে গিয়েছে সন্দেশখালিকাণ্ডের। এখনও অধরা শেখ শাহজাহান। তদন্ত করতে  প্রস্তুত, হাইকোর্টে জানাল সিবিআই। একই সঙ্গে রাজ্যের তরফে অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে সিবিআই বলল, ' সিট গঠনের পূর্ব অভিজ্ঞতা সন্তোষজনক নয়'। 

তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানকে এখনও ছুঁতেই পারেনি পুলিশ! বুধবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বললেন, আমি এখনও আশা করি এই মামলার রায়দানের আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করবে পুলিশ। 

বুধবার সন্দেশখালি মামলায়  আদালতে সওয়াল জবাবের সময় শেখ শাহজাহানের সঙ্গে লাদেনের তুলনা করে সিবিআই। শেখ শাহজাহানের সঙ্গে ওসামা বিন লাদেনের তুলনা টেনে সিবিআই বলে, 'লাদেনের মতোই অনুগামীদের একসঙ্গে অডিও বার্তা পাঠান শেখ শাহজাহান। বিভিন্ন সময়ে অডিও বার্তা পাঠিয়ে অনুগামীদের একত্রিত হওয়ার নির্দেশ দিতেন শেখ শাহজাহান' হাইকোর্টে বললেন সিবিআইয়ের আইনজীবী।        

পাশাপাশি ইডি আদালতে জানিয়েছে, 'রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহান এখনও সন্দেহভাজন, যদি মনে হয় তাহলে গ্রেফতার করা হবে'। বিচারপতি তখন প্রশ্ন করেন, 'ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রেফতার করতে পারেনি, পুলিশ ১২ দিনেও পারেনি। কীভাবে আশা করছেন যে সিবিআই পারবে?' এদিন শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই ও রাজ্যের এক এসপি পদমর্যাদার আধিকারিকের নাম চান। সিবিআইয়ের আইনজীবী জানান, এখনও এসপি পদমর্যাদার আধিকারিকের নাম আসেনি। 

এদিকে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর রাতারাতি শেখ শাহজাহানের বাড়ি ও সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেট কমপ্লেক্সে বসল সিসি ক্যামেরা। তৃণমূল নেতার আকুঞ্জিপাড়ার বাড়িতে তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। শেখ শাহজাহানের বাড়ির পাশেই তাঁর ভাই শেখ আলমগিরের বাড়ি। সেখানেও ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা বসিয়েছেন তৃণমূল নেতার ভাই। সরবেড়িয়া বাজারের কাছে তৃণমূল নেতার নামে শেখ শাহাজাহান মার্কেট কমপ্লেক্স। তার দোতলায় রয়েছে তৃণমূল নেতার অফিস। সেখানে কারা যাতায়াত করছেন? নজরদারি করতে বসানো হয়েছে চারটি সিসি ক্যামেরা। 

অন্তর্ধান-রহস্যের মাঝেই সোমবার আইনজীবী মারফত মামলায় যুক্ত হওয়ার আবেদন করেন সন্দেশখালির তৃণমূল নেতা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ১৮০ ডিগ্রি ঘুরে ফের জানান, পার্টি হতে চান না তিনি। এত কিছুর পরও পুলিশ তাঁর হদিশ পায়নি।  

আরও পড়ুন :

অন্য দল সভা করতে পারলে ISF কেন নয় ? প্রশ্ন বিচারপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget