এক্সপ্লোর

Sandeshkhali Incident: চাপ বাড়ল শেখ শাহজাহানের, বসিরহাট জেলে পৌঁছল ED

Court On Shahjahan ED: যে কোনও দিন জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে ইডি, নির্দেশ আদালতের..

উত্তর ২৪ পরগনা: চাপ আরও বাড়ল শেখ শাহজাহানের ( Sheikh Shahjahan )। যে কোনও দিন জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে ইডি। নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত (Court)। আদালতের নির্দেশ পেয়েই বসিরহাট জেলে পৌঁছল ইডি (ED)।

জমি দখল, ভেড়ি দখল এবং মাছের আমদানি-রফতানি সংক্রান্ত অভিযোগের মামলায় এবার জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করার অনুমতি পেল ED। সূত্রের খবর, জেল হেফাজতে থাকাকালীন যে কোনও দিন গিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে আজ বসিরহাট আদালতে আবেদন জানায় ED। বর্তমানে বসিরহাট জেলে রয়েছেন শেখ শাহজাহান। ED সূত্রে দাবি, জমি দখল, ভেড়ি দখল এবং মাছের আমদানি-রফতানি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে ECIR দায়ের করা হয়। সেই সংক্রান্ত মামলাতেই আজ শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করা হবে। 

অন্যদিকে ইডির উপর হামলার ঘটনার তদন্তে সম্প্রতি ফের সন্দেশখালিতে গিয়েছিল সিবিআই।  CBI হেফাজতে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে এলাকায় যান কেন্দ্রীয় তদন্তকারীরা।ইডির উপর হামলার ঘটনায় যে ৭জনকে গ্রেফতার করে পুলিশ, তাঁদের মধ্যে ছিলেন এই দু'জন। পরে সিবিআই এঁদের হেফাজতে নেয়। এদিন স্থানীয় দোকান মালিক সইফুদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িতে বসে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে দেখানো হয় তাঁকে। সূত্রের দাবি,সুকোমল ও মহিবুর শুরু থেকে দাবি করে আসছেন, তাঁরা নির্দোষ। তাঁদের ফাঁসানো হয়েছে। সেই তথ্য যাচাইয়ের পাশাপাশি, হামলায় আর কেউ জড়িত কিনা তা শনাক্ত করতেও এদিন ধৃতদের এলাকায় নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন, এক দশকেরও উপর ভাল সম্পর্ক, চব্বিশে পৌঁছে প্রতিদ্বন্দ্বী, জোরদার প্রচারে অগ্নিমিত্রা ও জুন

স্থানীয় এক দোকান মালিক সইফুদ্দিন মোল্লাকে আটক করে নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সরবেড়িয়া বাজার থেকে আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ি-সহ একাধিক জায়গায় গিয়েছিল CBI. এরপর, সরবেড়িয়ার দোকান মালিক সইফুদ্দিন, সুকোমল ও মহিবুরকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও জখম হন ED-র আধিকারিকরা। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।ঘটনার ৫৬ দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান। এরপর, গত ৮ মার্চ ইডির উপর হামলার ঘটনার নমুনা সংগ্রহের জন্য ম্য়ারাথন তল্লাশিতে নামে CBI.  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget