এক্সপ্লোর

Sandeshkhali Chaos: সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা

Sandeshkhali Incident: গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন বসিরহাটের মহকুমা শাসক।

কলকাতা: বুধ ও বৃহস্পতিবারের মতো, শুক্রবারও সন্দেশখালিতে (Sandeshkhali) ফের রাস্তায় নামলেন মহিলারা। জেলিয়াখালিতেও লাঠি, কাটারি হাতে বিক্ষোভ করতে দেখা গেল তাঁদের। জমি দখল থেকে মারধর করা। শিবু হাজরার বিরুদ্ধে হাজারও অভিযোগ তুলে ধরলেন গ্রামবাসীরা। সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন।                              

এদিকে, গন্ডগোল থামাতে সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি। গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন বসিরহাটের মহকুমা শাসক। ওই সমস্ত এলাকায় কোনও জমায়েত করলেই গ্রেফতার করবে পুলিশ। তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৮। ৮ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। যদিও গতকাল রাত পর্যন্ত শিবু হাজরা কোনও অভিযোগ দায়ের করেননি। 

ক্রমশ ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। গ্রামবাসীদের বিক্ষোভের নেপথ্য়ে কখনও সিপিএম-বিজেপির চক্রান্ত, কখনও আবার দলেরই একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুললেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক! যদিও, তৃণমূল বিধায়কের একেবারে অন্য কথা বলছেন বিক্ষোভকারীরা। সমস্বরে তাঁদের দাবি, তাঁরা তৃণমূলের লোক!!এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়।                                                                                    

এদিকে, সন্দেশখালি ও বসিরহাটে দু-তিন ধরে কিছু ঘটনা ঘটেছে, পর্যাপ্ত পুলিশ বাহিনী আছে। তদন্ত চলছে। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আট জনকে আটক করা হয়েছে। নেপথ্যে কারা, খতিয়ে দেখা হচ্ছে। জানালেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। 

আরও পড়ুন, 'আমার কোনও অভিযোগ নেই' পুলিশের ঢালাও প্রশংসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সন্দেশখালির অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মত বিদ্বজ্জনদের একাংশের। দীর্ঘ দিনের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃসফূর্ত প্রতিবাদ। সীমাহীন অত্যাচারের জেরে রুখে দাঁড়িয়েছেন মানুষ। ইডি ও সিআরপিএফের উপর হামলার এক মাস পেরিয়ে ফের অগ্নিগর্ভ সন্দেশখালি। জ্বলছে সাধারণ মানুষের ক্ষোভের আগুন। তবে কি সন্দেশখালিতে আলগা হচ্ছে শাসকের নিয়ন্ত্রণের রাশ? প্রশ্ন উঠছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget