এক্সপ্লোর

Sk Shahjahan: পুলিশকে পিছনে ফেলে গটগটিয়ে হেঁটে গেলেন, 'অকুতোভয়' শাহজাহানের শরীরী ভাষায় নতুন বিতর্ক !

Body Language: গ্রেফতারের পরও হাঁটাচলার মধ্য়ে ঔদ্ধত্য আর স্পর্ধার প্রতিফলন দেখছে বিরোধীরা।

সন্দীপ সরকার, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : গ্রেফতারির আগেও দাপট। গ্রেফতারির পরেও অকুতোভয় ! পুলিশের হাতে ধরা পড়েছেন ঠিকই। কিন্তু সন্দেশখালির 'সম্রাট' শেখ শাহজাহানের মেজাজের যেন কোনও পরিবর্তন হয়নি ! আদালত চত্বরে পুলিশকে পিছনে ফেলে যেভাবে গটগটিয়ে হেঁটে গেলেন, শেখ শাহজাহানের সেই শরীরী ভাষায় তৈরি হল নতুন বিতর্ক।

অবশেষে পুলিশ ধরল তাঁকে ! কিন্তু ধরা পড়ার পরও শেখ শাহজাহানের শরীরী ভাষা নতুন বিতর্কের জন্ম দিল। গ্রেফতারের পরও হাঁটাচলার মধ্য়ে ঔদ্ধত্য আর স্পর্ধার প্রতিফলন দেখছে বিরোধীরা।

আগে আগে শেখ শাহজাহান ! পিছে পিছে পুলিশ ! এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আপনারা যদি আজ শেখ শাহজাহানের কোর্টে ঢোকার ভিডিয়ো দেখেন, তাহলে দেখে মনে হবে, শেখ শাহজাহান মাথা উঁচু করে গটগট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে ! আর পেছনে পুলিশগুলো মাথা নীচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে! দেখে মনে হচ্ছে, পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না, শেখ শাহজাহান পুলিশকে অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে।"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "শুধু এখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নিরাপদ সর্দারকে ঠেলেঠুলে ধাক্কা দিয়ে তুলেছে। আর যে শেখ শাহজাহানের বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ উগরে দিচ্ছে, তাকে পুলিশ বঙ্গরত্ন সম্মান দেওয়ার মতো করে নিয়ে গিয়েছে। এবং তাঁর হাঁটার ভঙ্গি, শুভেন্দুর হাঁটার ভঙ্গি আর ওঁর (শেখ শাহজাহান) হাঁটার ভঙ্গি একই। ও (শুভেন্দু অধিকারী) কী বিরোধী নেতা নাকি সরকারি নেতা বোঝা যায় না, দূর থেকে ওরকম একটা নাদুসনুদুস গোলগাল চেহারা আছে, তৃণমূলের ১৩ বছরে যারা খেয়েছে, যেরকম চেহারা হয়েছে, তার মধ্যে ওই রকম একটা অংশ আছে।"

রেশন সামগ্রী বণ্টনে দুর্নীতি থেকে শুরু করে শ্লীলতাহানি, অবৈধভাবে জমি দখল, ভেড়ি বানানো সহ। যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ...সেই তাঁরই আদালত চত্বরে শরীরী ভাষা টানটান ! এনিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বললেন, "যে রকম শারীরিক অঙ্গভঙ্গি ছিল শেখ শাহজাহানের, তা কোনও অপরাধীর হতে পারে ? দেখে অভিনেতা মনে হচ্ছিল। যে স্টাইল নিয়ে ও চলছিল এবং যেভাবে পুলিশ ওঁর পিছনে পিছনে চলছিল...কোথাও মনে হচ্ছিল না বিন্দুমাত্র ভয় রয়েছে ওঁর মধ্য়ে।"

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন বলেন, "বডি ল্য়াঙ্গোয়েজের কথা কে বলছে? বিজেপি! আপনারা ভিডিয়োগুলো দেখুন না! নীরব মোদির ভিডিয়োগুলো দেখুন না, ২০০৩ তো পার হয়ে গিয়েছে। ললিত মোদির ওখানে দেখুন না। লন্ডনে ঘুরছে। ভাল! শ্যাম্পেন খাচ্ছে। এগুলো আপনারা বডি ল্যাঙ্গোয়েজের কথা বলছেন!"

গ্রেফতারির আগেও দাপট, গ্রেফতারির পরেও অকুতোভয় ! নেপথ্য়ে কার প্রশ্রয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : ফের দুটি বিরাট ভূমিকম্প ! ভুটানের পরই ৮.২ মাত্রার ধাক্কা এই এলাকায়, জারি সুনামি সতর্কতা
ফের দুটি বিরাট ভূমিকম্প ! ভুটানের পরই ৮.২ মাত্রার ধাক্কা এই এলাকায়, জারি সুনামি সতর্কতা
West Bengal News Live : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
South 24 Parganas News: এবার রাজ্যের এই তৃণমূল বিধায়ককে তলব, সামনে এল এমনই ভুরি ভুরি অভিযোগ
এবার রাজ্যের এই তৃণমূল বিধায়ককে তলব, সামনে এল এমনই ভুরি ভুরি অভিযোগ
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?
অন্নপূর্ণা যোজনার ‘টাকা’ পেয়েছেন ? অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ফর্ম নিয়ে কী বললেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget