এক্সপ্লোর

Nusrat Jahan: 'সন্দেশখালিতে অসহায় মা-বোনেরা, আর বসন্ত-যাপন নুসরতের', TMC সাংসদকে তোপ বিজেপির

Sandeshkhali BJP on Nusrat Jahan: এবার সাংসদ-অভিনেত্রীর সোশালে 'বসন্তযাপন' ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

কলকাতা: অশান্ত সন্দেশখালি (Sandeshkhali)। সামনে আসছে নারী নির্যাতনের (Woman Torture) একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। অনেকের মুখেই শোনা যাচ্ছে 'রাতের মিটিং'য়ের কথা। বাড়িতে পুলিশের পোশাকে হামলা চালানোর অভিযোগও উঠে আসছে। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন সন্দেশখালির মহিলারা। এছাড়াও আছে ধর্ষণের গুরুতর অভিযোগও। ঘটনার কথা জানতে রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় মহিলা কমিশন পৌঁছেছিল সন্দেশখালিতে। যা নিয়েও পুলিশি বাধার অভিযোগ উঠেছিল জাতীয় মহিলা কমিশন তরফে। এই প্রেক্ষাপটে কোথায় এলাকার সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan), তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। পাল্টা জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার সাংসদ-অভিনেত্রীর সোশালে 'বসন্তযাপন' ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  

এরই মধ্যে মঙ্গলবার ফেসবুকে নিজের কিছু ছবি পোস্ট করেছেন নুসরত। ছবিতে দেখা যাচ্ছে, নুসরতের পরনে একটি কড়ি বসানো করসেট টপ, মাল্টিলেয়ারড ডিজাইনার লোয়ারস। রঙবেরঙের এই পোশাক নুসরত-অনুরাগীদেরও মন কেড়েছে। অভিনেত্রীর এই পোস্টে লেখা- 'Hello Spring.. bring some colours!!' 

আর এই নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেত্রী কেয়া ঘোষ এক্স হ্যান্ডেলে বলেছেন, 'বসিরহাটের সাংসদ নুসরত জাহান বসন্ত উদযাপন করতে ব্যস্ত। এদিকে সন্দেশখালিতে নির্যাতিত হচ্ছেন মহিলারা। তাঁর সংসদীয় এলাকায় এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে আর সংসদের এই পোস্ট'। 

তবে বিজেপির এই কটাক্ষর পাল্টা মন্তব্য এসেছে তৃণমূলের তরফেও। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, 'কারও ব্যক্তিগত জীবন নিয়ে মতামত দেওয়া বিজেপির মতাদর্শ। কে কী পরবে, কার সঙ্গে ঘুরবে, কোথায় যাবে , কাকে বিয়ে করবে তা নিয়ে হুলিয়া জারির চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, শান্ত সন্দেশখালিতে অশান্তি তৈরি করছে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে গিয়ে। কেন্দ্রীয় মন্ত্রীরা এসে হিন্দু-মুসলিম ধর্ম করছে, কেউ কেউ পুলিশ অফিসারদের খালিস্তানি বলছে। আমাদের সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে। নায্য পাওনা পাইয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে বদনাম করতেই বিজেপি এই সব করছে।' 

এর আগে সন্দেশখালির অগ্নিগর্ভ পরিস্থিতি নুসরতের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় বিশেষ বার্তা দিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ। বসিরহাটের তৃণমূল সাংসদ বলেছিলেন, 'এই সঙ্কটময় সময়ে, আসুন আমরা অন্যকে  উস্কানি দেওয়া থেকে বিরত থাকি এবং পরিবর্তে প্রশাসনকে সমর্থন করার জন্য ঐক্যবদ্ধ হই। রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত জন প্রতিনিধি হিসেবে আমি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। পরিস্থিতি নিয়ে রাজনীতি করা এড়িয়ে চলুন, এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ ।  আমার ভূমিকা হল আগুন নিভিয়ে ফেলা, আগুনে ঘি ঢালা নয় । আসুন প্রশাসনকে সহযোগিতা করি এবং তাদের দায়িত্ব পালনের সুযোগ দিই।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget