এক্সপ্লোর

Sandeshkhali News: ধামাখালিতে শুভেন্দুদের খালিস্তানি বলে আক্রমণ, এবার রাজ্যপালের দ্বারস্থ শিখ সম্প্রদায় একাংশ

Sandeshkhali Incident: কর্তব্যরত IPS অফিসারের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এবার রাজ্যপালের দ্বারস্থ শিখ সম্প্রদায়ের একাংশ।

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) IPS অফিসারকে খালিস্তানি বলার প্রতিবাদে মুরলীধর সেন লেনে তিনদিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ। রাজভবনে (Raj Bhawan) নালিশ জানাতে গেলেন শিখ সম্প্রদায়ের (Sikh Community) প্রতিনিধিরা। ব্যবস্থা না নিলে, বিজেপি নেতাদের (BJP Leaders) বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তৃণমূল শিখ সম্প্রদায়ের সমর্থনে মুখ খুললেও, নেপথ্যে রাজনীতি দেখছে বিজেপি (BJP)।  

সন্দেশখালির আঁচ এবার কলকাতায়। কর্তব্যরত IPS অফিসারের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরের সামনে শিখ সম্প্রদায়ের অবস্থান-বিক্ষোভ তৃতীয় দিনে পড়ল।                                   

প্রসঙ্গ 'খালিস্তানি' 

মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়কদের। এরপরই বিতর্কের সূত্রপাত। হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন আইপিএস অফিসার যশপ্রীত সিং। এই মন্তব্য নিয়েই তোলপাড় পড়ে যায় রাজ্য-রাজনীতিতে।

খালিস্তানি মন্তব্যের অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারী শিখ সম্প্রদায়। কড়া শাস্তির দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ শিখ সম্প্রদায়ের একাংশ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ৭টি গুরুদ্বারের প্রতিনিধিদের। এ প্রসঙ্গে আশ্বাসও দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, 'বাংলা আপনাদের পাশে, গোটা দেশ আপনাদের পাশে। আমরা এমনকিছু করব না, যাতে কারও ভাবাবেগে আঘাত লাগে।'  

আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি

তবে, ধর্না চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের একাংশের। শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরমিত সিংহ বলেন, 'প্রাথমিকভাবে আমাদের আলোচনা হয়েছে, বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এবার ওদের ঘেরাও করব।' 

এদিকে, জেলাতেও শুরু হয়েছে প্রতিবাদ। আসানসোলে বিজেপি জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সন্দেশখালিতে IPS অফিসারের উদ্দেশে খালিস্তানি মন্তব্যের অভিযোগে কলকাতার ভবানীপুর-সহ বিভিন্ন জেলার থানা এবং পাঞ্জাবে অভিযোগ দায়ের হয়েছে।                                                                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের

ভিডিও

TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live
Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget