এক্সপ্লোর

TMC Leaders Arrest : শাহজাহান মামলায় বিরাট অ্যাকশন ! এবার কলকাতার কাছ থেকে গ্রেফতার ২ তৃণমূল নেত্রী

TMC Leaders Arrest News : ২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার (Ration Scam Case) তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন ED-র আধিকারিকরা। অভিযোগ, সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালায়।

কলকাতা : সেটা ছিল ২০২৪ সালের ৫ জানুয়ারি। রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ED। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কারও সাড়া না পেয়ে তালা ভাঙার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। তখনই ED ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়।  হামলাকারীদের মধ্য়ে থেকে শেখ শাহজাহানের নামে ওঠে স্লোগান। সন্দেশখালিতে (Sandeshkhali) ED-র (Enforcement Directorate) উপর সেই হামলার ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল পুলিশ। গ্রেফতার হলেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী (TMC Leaders), একেবারে কলকাতার কাছ থেকে। 

২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার (Ration Scam Case) তদন্তে সন্দেশখালিতে গিয়েছিলেন ED-র আধিকারিকরা। অভিযোগ, সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালায়। ঘটনায় আহত হন ED-র একাধিক আধিকারিক। দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া সেই ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে ন্যাজাট থানার (Nazat Police Station) পুলিশ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur) এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

ধৃতদের নাম সবিতা রায় (Sabita Roy) এবং মিঠু সর্দার (Mithu Sardar)। সবিতা রায় বসিরহাট সাংগঠনিক জেলার (Basirhat Organizational District) তৃণমূল সভানেত্রী এবং সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী। অন্যদিকে মিঠু সর্দার সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী এবং একই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।

পুলিশ সূত্রে খবর, ED হামলা মামলায় (ED Attack Case) তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় আরও কারা জড়িত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 
সন্দেশখালির এই ঘটনা নিয়ে  জাতীয় রাজনীতিতেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে ইডি। এরপর শেখ শাহজাহানের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ আছড়ে পরে রাস্তায়। দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি! শাহজাহান ঘনিষ্ঠদের পোলট্রি ফার্ম, বাড়ি ও অফিসে ভাঙচুর চলে।  সন্দেশখালির বাসিন্দাদের চরম ক্ষোভের মুখে, ED-র ওপর হামলার ৪৮ দিন পর 
সেখানে পৌঁছোন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। এর মধ্য়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। এই প্রেক্ষাপটে ED-র ওপর হামলার ৫৫ দিন পর মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
Mamata Banerjee: পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের
পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের
DCP Shantanu Sinha Biswas: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
Advertisement

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget