Sandeshkhali Sheikh Shajahan: দুর্ঘটনায় গুরুতর জখম শেখ শাহজাহান-মামলার অন্যতম সাক্ষী ! মৃত্যু তাঁর ছেলে, গাড়ির চালকের
Sandeshkhali News: দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। ভোলা ঘাষের ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়িচালকের মৃত্যু।

সুকান্ত মুখোপধ্যায়, প্রকাশ সিন্হা, সমীরণ পাল, ন্যাজাট : দুর্ঘটনায় গুরুতর জখম শেখ শাহজাহান-মামলার অন্যতম সাক্ষী। সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-র মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। ভোলা ঘাষের ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ি চালকের মৃত্যু। পিছনের সিটে ছিলেন ভোলা ঘোষ, সামনের সিটে ছিলেন ছেলে সত্যজিৎ। আহত ভোলা ঘোষ ভর্তি মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। মালঞ্চর দিকে যাওয়ার সময় বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে ট্রাকের ধাক্কা। ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ভোলা ঘোষের গাড়ি। দুর্ঘটনার অভিঘাতে রাস্তার ধারে ভেড়িতে পড়ে যায় ভোলা ঘোষের গাড়ি। দুর্ঘটনার পর রাস্তার পাশে উল্টে যায় ট্রাক, পলাতক চালক।
শেখ শাহজাহান বন্দি রয়েছেন জেলে। চলছে মামলা। আর সেই পরিস্থিতিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়ি এ হেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় নেপথ্যে উঠে আসছে খুনের ষড়যন্ত্রের বিষয়টি। ছেলেকে নিয়ে আদালতের দিকে যাচ্ছিলেন বলে দাবি করেছেন আহত সাক্ষী। তিনি প্রাণে বেঁচে গেলেও, মৃত্যু হয়েছে তাঁর ছেলে এবং গাড়ির চালকের। তাহলে কি মূল সাক্ষীকে সরিয়ে দেওয়ার জন্যই এই দুর্ঘটনার পরিকল্পনা করা হয়েছিল? উঠছে প্রশ্ন। যে ট্রাকটি সন্দেশখালি শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা সিবিআই- এর মামলার মূল সাক্ষীর গাড়িতে ধাক্কা মেরেছে, তার চালক এখনও পলাতক। সেই চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছোট ছেলের।
ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। বরাতজোরে তিনি প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন ছোট ছেলে এবং গাড়ির চালককে। ট্রাকের ধাক্কা দিয়ে মামলার অন্যতম সাক্ষীকে কি খুনের ছক কষা হয়েছিল? এর পিছনে কি রয়েছে জেলবন্দি শেখ শাহজাহন? এ ধরনের একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেছেন, সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। জানা গিয়েছে, যে জায়গায় ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছে ওই ট্রাকটি, সেই এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই। বাসন্তী হাইওয়ের ধারে খালে পড়ে গিয়েছে ভোলানাথ ঘোষের গাড়ি। বুকে গুরুতর আঘাত পেয়েছেন ভোলানাথ ঘোষ। প্রথমে মিনাখাঁর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর আনা হয় কলকাতায়। আপাতত বাইপাসের ধারে মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, মাথাতেও আঘাত পেয়েছেন তিনি।
Before You Go
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?





















