এক্সপ্লোর

Sandeshkhali Update: অগ্নিগর্ভ সন্দেশখালি, ৩ বছর পর বাড়ি ফিরতেই গ্রেফতার

Sandeshkhali Chaos: ৩ বছর ঘরছাড়া থাকার পর শুক্রবার বাড়ি ফিরল সন্দেশখালির একটি পরিবার। আর বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন সেই পরিবারের ছেলে।

ব্রতদীপ ভট্টাচার্য, সন্দেশখালি: শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনের বাহিনীর অত্য়াচারে সন্দেশখালির বেড়মজুর এলাকার বাসিন্দা একটি পরিবার ঘরছাড়া ছিল বলে অভিযোগ। ক্ষোভের আগুনে সন্দেশখালি ফুঁসে (Sandeshkhali Chaos) উঠতেই ৩ বছর পর বাড়ি ফিরলেন তারা। বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন অমিত আড়ি।

ক্ষোভের আগুনে ফুঁসছে সন্দেশখালি: সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। তার মধ্য়েই ৩ বছর ঘরছাড়া থাকার পর শুক্রবার বাড়ি ফিরল সন্দেশখালির একটি পরিবার। আর বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন সেই পরিবারের ছেলে। বেড়মজুরের কাছারি এলাকার বাসিন্দা অমিত আড়ির অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর বিজেপি তকমা দিয়ে তাঁর বাড়ি ভাঙে এবং প্রাণনাশের হুমকি দেয় শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনের বাহিনী। অমিত আড়ি জানিয়েছেন, ৪ বছর ধরে এলাকা ছাড়া। বিজেপির তকমা লাগিয়ে  ঘর ভেঙে দেওয়া হয়েছে। অজিত মাইতি, তাপস আড়ি চক্রান্তে ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ তাঁর।

সন্দেশখালি থেকে ৭০ কিলোমিটার দূরে কেষ্টপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে আশ্রয় নেন অসহায় আমিত আড়ি। তাঁর মা দীপা আড়ি সন্দেশখালির বেড়মজুরে থেকে গেলেও অন্য় একটি বাড়িতে আশ্রয় নেন। সন্দেশখালি ক্ষোভের বিস্ফোরণে ফেটে পড়তেই সাহস সঞ্চয় করে বাড়ি ফিরলেন অমিত আড়ি ও তাঁর পরিবার। কিন্তু, বাড়ি ফিরেই গ্রেফতার হলেন তিনি। অমিত আড়ির মা দীপা আড়ি বলেন, “আমার ছেলে বাড়ি ছাড়া ছিল। আজকে ফিরেছে। কী করে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করবে।’’

এদিন সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে জোর জুলুম, মারধর, আবাস ও জবকার্ডের টাকা আত্মসাতের মতো গুচ্ছগুচ্ছ বিস্ফোরক অভিযোগে সরব হন বাসিন্দারা। লাঠি, ঝাঁটা হাতে রাস্তায় নামেন মহিলারা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করে পুলিশ। তৃণমূলের নেতা অজিত মাইতির বাড়িতেও ভাঙচুর চালান উত্তেজিত জনতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Nadia News: ব্যাগভর্তি ভোটার কার্ড উদ্ধার, লোকসভা নির্বাচনের আগে চাঞ্চল্য নদিয়ায়

সেরা শিরোনাম

Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget