এক্সপ্লোর

SC On Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা

SC HC Sandeshkhali Violence: সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই বা সিটের তদন্ত চেয়ে মামলা...

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Violence) উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে সন্দেশখালি নিয়ে রিপোর্ট দিয়েছে জাতীয় এস সি কমিশন। আর এবার সন্দেশখালির ঘটনায় সুপ্রিম কোর্ট ( Supreme Court ) ও হাইকোর্টে (Calcutta High Court) জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

সন্দেশখালিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই বা সিটের তদন্ত চেয়ে মামলা। মণিপুরের ধাঁচে ৩ বিচারপতির কমিটি গঠন করে তদন্তের আবেদন। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে আর্জি। সন্দেশখালিতে সিআরপিএফ মোতায়েন চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে সোমবার শুনানির সম্ভাবনা।

সন্দেশখালিকাণ্ডের জল এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াল।সিবিআই তদন্ত বা SIT গঠন করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করা হোক।মণিপুরের ধাঁচে, ৩ জন বিচারপতিকে নিয়ে গঠন করা হোক তদন্ত কমিটি। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। সন্দেশখালি মামলা সরানো হোক বাংলার বাইরে। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। প্রদেশ কংগ্রেস  সভাপতি অধীর চৌধুরী বলেন, এই ঘটনাকে লঘু করে দেখানোর জন্য যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি মমতা ব্য়ানার্জি সরকার শুরু করেছেন, বাংলার মানুষ তার জন্য় তাঁকে ক্ষমা করবে না। 

 সন্দেশখালিকাণ্ডে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এই প্রেক্ষাপটেই,সন্দেশখালির সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সন্দেশখালির পরিস্থিতি বিবেচনা করে, সেখানে যাতে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় - সেই আর্জি জানিয়ে শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে মামলা করেছেন আইনজীবী সংযুক্তা সামন্ত। সন্দেশখালি ইস্যুতে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে দায়ের হল একের পর এক মামলা।

আরও পড়ুন, 'সত্যটা এত বড় করে বেরোবে...', সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মিঠুন

বৃহস্পতিবার, ৩ বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। তা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্ট ১৪৪ ধারা বাতিল করার পর, ফের পুলিশ ১৪৪ ধারা জারি করে পথ আটকেছে বলে অভিযোগ তুলে, মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা। সন্দেশখালি ইস্যুতে পরপর মামলা। চড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ। সন্দেশখালিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া দুটি মামলারই শুনানি হতে পারে সোমবার । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget