এক্সপ্লোর

Mithun Chakraborty: 'সত্যটা এত বড় করে বেরোবে...', সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মিঠুন

Mithun Chakraborty On Sandeshkhali : 'কেন মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়াচ্ছেন? অনেক কিছু ব্যাপার আছে' বললেন মিঠুন

কলকাতা :  নিজেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কয়েকদিন আগে। কিন্তু তিনি বিশ্রাম করার পাত্র নন। শুক্রবারই তড়িঘড়ি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ( Sukanta Majumdar ) হাসপাতালে দেখতে ছুটলেন মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) । সুকান্তকে দেখে বেরিয়ে তিনি জানালেন, আগের থেকে তিনি অনেক ভাল আছেন। বলে 'সব সময় বলছেন সন্দেশখালিতে ( Sandeshkhali )  কী হচ্ছে দেখো দাদা। সন্দেশখালি যেতে চায়। ওখানকার মা-বোনদের সঙ্গে থাকতে চায়।' 

'তাঁরা জেগে উঠেছেন'

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মিঠুন বাংলার রাজনীতি নিয়ে মুখ খুলেছিলেন। বলেছিলেন, লোকসভা ভোটের আগে পুরোদমে বিজেপির জন্য মাঠে নামবেন। দরকারে রাজ্যের বাইরে গিয়েও প্রচার করবেন। এবার সন্দেশখালি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বললেন, ' সময় এসে গেছে, জেগে উঠুন। যদি মহিলাদের সঙ্গে এভাবে ব্যবহার হয়, যদি মহিলাদের এভাবে ব্যবহার করা হয়, এর থেকে ঘৃন্য কাজ কিছু হতে পারে না। আমি বুঝতে পারছি, কিন্তু মহিলাদের সঙ্গে এই ধরনের কাজ ! রাজনীতি অন্য বিষয়। আমরা রাজনৈতিক লড়াই করব, রাজনৈতিক কথা বলব, কিন্তু এটা  রাজনীতির বিষয় নয়।  এরপরও ওঁদের উপর আর কোনও অত্যাচার যেন না হয়, তাঁরা জেগে উঠেছেন, কথা বলছেন, সেটা যেন রুদ্ধ করা না হয়।' 

' পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে'

শুক্রবারই সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয় নাড্ডার পাঠানো বিজেপির প্রতিনিধি দলকে । এই বি্ষয়ে প্রশ্ন করা হলে মিঠুন বলেন, 'বাধা না দিলে তো কোনও রাস্তা নেই। বাধা না দিলে তো পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে, বাধা তো দিতেই হবে।'  

বৃহস্পতিবারই বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানকে ক্লিনচিট দেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ED ঢুকল। তারপরই সবাইকে বার করে দিয়ে, ওখানে আদিবাসী ও সংখ্য়ালঘুদের মধ্য়ে ঝগড়া লাগিয়ে দিল।' এই বিষয়ে মিঠুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' এটা তো আপনাদের দেখা উচিত, শেখ শাহজাহান সত্যি করে ভাল মানুষ না খারাপ মানুষ, কেন মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়াচ্ছেন? অনেক কিছু ব্যাপার আছে, কারণ সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে।'  

' RSS কোনও নেগেটিভ ফোর্স নয়'

বৃহস্পতিবার সন্দেশখালি সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ' সন্দেশখালি আজকে নতুন নয়। ওখানে RSS-এর একটা বাসা আছে। ৭-৮ বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্য়ে এটাও একটা স্পট মনে রাখবেন। ' এই প্রসঙ্গে মিঠুন বলেন, 'RSS পুরো ভারতবর্ষে আছে কেন, পুরো পৃথিবীতে RSS আছে। ১৩ কোটি সদস্য RSS-এর। RSS কোনও নেগেটিভ ফোর্স নয়, দেশ তৈরির জন্য পজিটিভ ফোর্স। ' 

আরও পড়ুন : 

'আমরা কি ক্রিমিনাল?' বাঁশের ব্যারিকেডে আটকাতেই বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে ধুন্ধুমার পুলিশের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget