এক্সপ্লোর

Sandeshkhali Viral Audio: 'দাদা সামলে নেবে...' খুনও করতে বলা হয়েছিল সন্দেশখালিতে! ফের ভাইরাল অডিও

Sandeshkhali Case: সন্দেশখালির ঘটনায় আগেও একাধিক ভাইরাল অডিও সামনে এসেছে।

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে ভাইরাল হল আরও একটি অডিও ক্লিপ। নয়া অডিও ক্লিপে বিস্ফোরক অভিযোগ করতে শোনা যাচ্ছে কর্ণখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা সন্দেশখালির আন্দোলনকারী সুজয় মণ্ডলকে। ভাইরাল অডিও-তে বিজেপির বিরুদ্ধে সন্দেশখালির মহিলা আন্দোলনকারীদের প্রভাবিত করার অভিযোগ শোনা গিয়েছে। (Sandeshkhali Viral Audio)

সন্দেশখালির ঘটনায় আগেও একাধিক ভাইরাল অডিও সামনে এসেছে। সেই নিয়ে নতুন করে উত্তপ্তও হতে দেখা গিয়েছে এলাকাকে। তৃণমূল নেতাদের মাটিকে ফেলে লাঠিপেটা করার দৃশ্যও চোখে পড়েছে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও সন্দেশখালি নিয়ে নয়া একটি ভাইরাল অডিও সামনে এল, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে কথোপকথনে বিজেপি নেতা শুভঙ্কর গিরির নাম উঠে এসেছে। (Sandeshkhali Case)

অডিওয় তিনটি কণ্ঠস্বর শোনা গিয়েছে, যার মধ্যে একটি সুজয়ের, দ্বিতীয়টি বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির আত্মীয় সৈকত দাস ওরফে পিকাই এবং তৃতীয়টি এক মহিলার। অডিও-র কথোপকথন এগিয়েছে এভাবে-

সুজয়: আরে কত রেকর্ড নিবি! আমাকে মার্ডার করতেও বলেছিল, ঠিক আছে! আন্দোলনের শুরুতে শুভঙ্কর বসেছিল, "সুজয়দা কলাগাছ যদি কেটে ফেলতে হয়, তাহলে কেটে দাও। দাদা বলে দিয়েছে। ঠিক আছে!"

সুজয়: শুভঙ্কর আমাকে বলেছিল...আন্দোলনের শুরুতেই যেদিন ও আমাকে নম্বর দেয়। বসেছে, "কলাগাছ যদি কেটে দিতে হয়, তাহলে কেটে দাও।"

মহিলার কণ্ঠস্বর: বুঝতে পারলাম না, কলাগাছটা কী?

সুজয়: কলাগাছটা হচ্ছে, যদি কাউকে মেরে দিতে হয়। 

মহিলার কণ্ঠস্বর: ওরে, বাবা রে বাবা।

সুজয়: আমি বললাম, কী বলছো তুমি? মার্ডার করতে বলছো? এসব কী! এসব কোরো না। ঠিক আছে!

নতুন করে এই কথোপকথনের রেকর্ড ছড়িয়ে যাওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে এবিপি আনন্দে মুখ খোলেন সুজয়। অডিও রেকর্ডিং-এ তাঁরই গলা রয়েছে বলে মেনে নেন তিনি। সুজয় বলেন, "যাদের সঙ্গে এই কথাগুলো আমি বলেছি, তারা বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। বহুরকম ভাবে আমাকে টানার চেষ্টা করা হয়েছিল। রাজি হইনি বলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। কলাগাছের কথা কলাগাছই হবে, অনুমানের উপর নির্ভর অনেক কিছুই হবে।"

এ নিয়ে এবিপি আনন্দে পিকাই বলেন, "আমি ছিলাম, সুজয় ছিল, আমার দিদি পিয়ালি ছিল (আন্দোলনে)। দাদা সামলে নেবে বলেছে...নোংরা খেলা খেলছে। আন্দোলনটা বিচ্ছিন্ন হয়ে গেল। সরে এসেছিলাম।"

ভাইরাল অডিও-তে কথোপকথনের আরও যে অংশটি নজর কেড়েছে তা হল-

সুজয়: পিকাই যদি এবার সিাইডি-কে বলে যে স্যর, এই ব্যাপারটা পুরো, সম্পূর্ণ ফলস। আন্দোলন হয়েছিল জমি নিয়ে...

পিকাই: কেসটার ব্যাপারে বল...

সুজয়: আন্দোলন হয়েছিল জমি নিয়ে। জমি জবরদখল, লিজের টাকা না দেওয়া, পেটাপিটি, এই নিয়ে আন্দোলন হয়েছিল। আমরা এটার সাক্ষী ছিলাম। আমরা গ্রেফতার হয়ে যাওয়ার পর মেয়েরা ওই বিজেপি-র কথা শুনে এগুলো করেছে। কী কেস দাঁড়াবে বুঝতে পারছিস?

সন্দেশখালির আন্দোলন এক বিষয় নিয়ে শুরু হলেও, সময়ের সঙ্গে তাতে রাজনীতির রং লেগেছে বলে জানান সুজয়।  তিনি বলেন, "মানুষের অভাব-অভিযোগ নিয়েই আন্দোলন হয়েছিল। সেখানে কোনও রং ছিল না। রাজনৈতিক স্বার্থে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমি যখন গ্রেফতার হই, তার পর আন্দোলনের অভিমুখটা...মুখ খুলতে সাহস পায় মেয়েরা।

এই অডিও ক্লিপটি সামনে আসতেই আবারও বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেন, "রাজনৈতিক জমি দখলের জন্য বিজেপি কতটা নীচ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে, এই অডিও ক্লিপ তা প্রমাণ করছে।" যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "যেখানে সিবিআই-এর অস্থায়ী শিবির হয়েছে, কত মানুষজন অভাব-অভিযোগ, ক্ষোভ, জীবন-যন্ত্রণা, অত্যাচার, জমি কেড়ে নেওয়ার কথা বলেছেন। এই ধরনের অডিওয় আর জনমনে কোনও প্রভাব পড়বে না।"

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে কোনও মন্তব্য করতে রাজি হননি মাম্পি। শুভঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কিছু বলেননি তিনি। এব্যাপারে কিছু জানা নেই তাঁর।

আরও পড়ুন: TMC MP Dev: আমি গরু চোর হলে, ইন্ডাস্ট্রির ৯০ শতাংশই গরু চোর… শুভেন্দু-হিরণকে জবাব দেবের

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget