এক্সপ্লোর

Sandhya Mukhopadhyay Demise: "বাবার অত্যন্ত প্রিয় শিল্পী ছিলেন," স্মৃতিচারণা অন্তরা চৌধুরীর

Sandhya Mukhopadhyay Passes Away: প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে।

কলকাতা: সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর স্মৃতিচারণায় এদিন সঙ্গীতশিল্পী অন্তরা চৌধুরী বলেন, “বিরাট ক্ষতি। বাবার অত্যন্ত প্রিয় শিল্পী ছিলেন। বাবার অনেক গান বাবা যেন লতা মঙ্গেশকর , সন্ধ্যা পিসির জন্যই রেখে দিতেন। তাঁদের দিয়ে সেই গান গাওয়াবেন বলে। একটা যুগ শেষ হয়ে গেল। ১৪-১৫ বয়স আমাদের বাড়িতে এসেছিলেন। গান শোনাতে বললেন। গান শুনে পিসি বললেন খুব ভাল গান গেয়েছো। মা আর পিসির অনুষ্ঠানে ঠিক হয় মা পরে গান করবেন আগে সন্ধ্যা পিসি। মা তখন বলেছিলেন সন্ধ্যাদি গাইলে আমার গান কে শুনবে? শুনে মাকে গান আগে গাইতে বলেন সন্ধ্যা পিসি। ভীষণ মানুষ ছিলেন।''

শোকপ্রকাশ করে মাধবী মুখোপাধ্যায় বলেন, "সন্ধ্যাদির যখন প্রথম গান বেরলো, তখন আমি খুব ছোট। ওগো মোর গীতিময় গানটা যখন বেরলো তখন আমি খুব ছোট। এই গানটা আমিও পরবর্তীকালে ওকে শুনিয়েছি। সন্ধ্যা দির সঙ্গে যেখানেই যেতাম আমাকে বলতেন মাধবী গান গাও। এমন সম্পর্ক ছিল। ঝিনুক ওর মেয়ে তখন খুব ছোট, ওর জন্মদিনে আমাদের আলুর চপ করে খাইয়েছেন। কখনও ওঁকে মনে হত মা, কখনও মনে হত দিদি, কখনও বন্ধু। এমন সম্পর্ক ছিল। কি যে বলব বুঝতে পারছি না। গানের জগতের মাতৃবিয়োগ বলে না। তেমনই হল। সেই মাতৃবিয়োগ হল। আর মায়ের কাছ থেকেই তো সন্তানরা শিক্ষা পান। ওঁর গান শুনেই আমরা শিক্ষা পেয়েছি। ওঁর গান কেউ গাইতে পারবেন না। আমার মনটা এত খারাপ লাগছে বোঝাতে পারছি না।''

কোভিডকে হারালেও, জীবনযুদ্ধে হেরে গেলেন ৯০ বছরের কিংবদন্তী। ২৭ জানুয়ারি থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের তরফে জানানো হয়, আজ হঠাৎ করেই শিল্পীর রক্তচাপ বেড়ে গিয়েছিল। অস্ত্রোপচারের অংশে নতুন করে ব্যথা অনুভব করছিলেন তিনি। সন্ধে সাড়ে সাতটায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম শিক্ষাগুরু ছিলেন যামিনী গঙ্গোপাধ্যায়। ছ’বছর তাঁর কাছে তালিম নিয়েছিলেন তিনি। বেগম আখতার নিজের হাতে তানপুরা বাঁধতে শিখিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। উস্তাদ বড়ে গুলাম আলি খানের কাছে সঙ্গীতশিক্ষা নিয়েছেন। সিনেমার গানের পাশাপাশি লোকসঙ্গীত, কীর্তন, ভজন, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতিও গেয়েছেন তিনি। গেয়েছেন হিন্দি সিনেমাতেও। পরবর্তীকালে রাজ্য সরকারের সঙ্গীত অ্যাকাডেমির চেয়ারম্যান ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। শেষ শ্রদ্ধা জানানোর জন্য কাল বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মরদেহ রাখা থাকবে রবীন্দ্রসদনে। পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে ফিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Demise: বিশ্বের সঙ্গীত জগতের স্বর্ণযুগের অবসান: শাশ্বত চট্টোপাধ্যায়

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget