এক্সপ্লোর

Sandhya Mukhopadhyay Demise: অসাধারণ হয়েও সাধারণ আচরণ, ''এত বড় শিল্পী হয়েও উঠতি প্রতিভাদের ফোন করতেন''

Sandhya Mukhopadhyay Demise: চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রিয় শিল্পীর প্রয়াণে শোকের ছায়া অনুরাগী থেকে সঙ্গীত মহলে।

Sandhya Mukhopadhyay Demise: সুর থামল সন্ধ্যায়। চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রিয় শিল্পীর প্রয়াণে শোকের ছায়া অনুরাগী থেকে সঙ্গীত মহলে। স্মৃতি হাতড়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা তুলে ধরলেন সঙ্গীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায়। 

এদিন তিনি বলেন, ''আমি কারও সঙ্গে ওনার তুলনা করছি না। এরকম শিল্পী সারা দেশে হয় না। একজন উঠতি শিল্পীকেও ফোন করতেন। জিজ্ঞাসা করতেন কী গান করছেন। সবার জন্য ওনার  স্নেহ বা পরামর্শ দেওয়ার একটা আলাদা বিষয় ছিল।'' এখানেই থেমে থাকেনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে শিল্পীর স্মৃতিচারণা।

প্রিয় শিল্পীকে নিয়ে শিবাজি চট্টোপাধ্যায় বলেন, ''একটা কানে একটু কম শুনতেন। যা নিয়ে আমি একটু রসিকতা করতাম। বলতাম, একদিক থেকে ভালোই হয়েছে। ভগবানই আপনার একটা কান বন্ধ করে দিয়েছে। আমাদের নিজের সুর বুঝতে এক কান বন্ধ করতে হয়। আপনার আর তা করতে হয় না। তাই এত ভাল সুর বোঝেন।'' ওনার বাড়ি- ঘর দেখে মনে হোতো যেন বেলুড় মঠে এসেছি। প্রতিটি শিল্পীকে ফোন করতেন। খুব খাওয়াতে ভালবাসতেন। 

এখানেই শেষ হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায় নিয়ে শিল্পীর স্মৃতি ভাণ্ডার। শিবাজি চট্টোপাধ্যায় জানান, '' কয়েক বছর আগেও এক অনুষ্ঠানে ওনার গান শোনা গেছে।  উনি প্রতিদিন রেওয়াজ করতেন। যার ফল ওনার গলায় শোনা যেত। ৮৪ বছর বয়সেও উনি স্টেজে যেভাবে গান করেছেন তা ভাবার অতীত।'' 

এদিন গীতশ্রীর স্মৃতিচারণায় পন্ডিত অজয় চক্রবর্তী বলেন,"কোনও ভাষা তো নেই। সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন কিন্তু দুঃখজনক। তিনি আমার গুরু বোন ছিলেন। দীর্ঘদিন সন্ধ্যা মুখোপাধ্যায়, সুচিত্রা সেন, উত্তম কুমার একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। যাওয়ার আগে দুঃখও পেয়ে গিয়েছেন। খুব খারাপ লেগেছে। ওঁর প্রতি শ্রদ্ধা কোনও ভাষা দিয়ে ব্যক্ত করার নয়। গানের স্বপ্ন দেখাবার মানুষ চলে গেলেন। অপূরণীয় ক্ষতি। বাংলার আকাশে মাতৃসুলভ নক্ষত্রের পতন। ওঁকে কেউ নিয়ে যেতে পারবে না। উনি অমর হয়ে থাকবেন।''

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget