এক্সপ্লোর

Sandip Ghosh Arrest: RG Kar কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ

RG Kar incident: আরজি কর হাসপাতাল নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সব অভিযোগেই তাঁর নিশানায় ছিলেন সন্দীপ ঘোষ।

কলকাতা: RG Kar- কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। জিজ্ঞাসাবাদের ১৫ দিনের মাথায় গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। সোমবার সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারেরা সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে নিজাম প্যালেসে নিয়ে আসেন। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

আরজি করে আর্থিক তছরুপের যে একাধিক অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতে তদন্ত করছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। এদিন সেই শাখার হাতেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এর আগে একাধিক মারাত্মক অভিযোগ এনেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আরজি কর হাসপাতালে পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। 

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই ডাক্তারদের বদলি করে দিতেন সন্দীপ ঘোষ, এমনই অভিযোগ করেছিলেন আখতার আলি। ২০২৩ সালে জুলাইয়ে ভিজিল্যান্স কমিশনারকে একটি অভিযোগপত্র পাঠিয়েছিলেন আখতার আলি। সেখানে ১৫ রকম অভিযোগের কথা উল্লেখ করেছিলেন। যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সরকারি অর্থের অপচয়, টেন্ডার না ডেকে সরকারি জায়গা খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা, ভেন্ডার বাছাইয়ের ক্ষেত্রে স্বজন পোষণ, অযোগ্য়দের কোটি কোটি টাকার বরাত, ইচ্ছাকৃতভাবে আর্থিক নিয়ম এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা অভিযোগ জানিয়েছিলেন তিনি। আগেই তিনি একবার অভিযোগ করেছিলেন, 'উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন। উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটোয়া ছাত্র ছিল যাঁরা অন্য ছাত্রদের ওপর নির্যাতন করত। তাঁদের মারধর করা, পয়সা কালেকশন করা-এটার বিরুদ্ধে ছাত্ররা এক মাসের ওপরে আন্দোলন করেছে। ছাত্ররা কুকুরের মতোন ওনাকে তাড়া করেছিল। তখনও কিন্তু সরকার কোনও ব্যবস্থা নেয়নি ওনার বিরুদ্ধে।উনি আবার চেয়ারে বসে গেলেন।'

এ দিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষর গ্রেফতারির খবর পেতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে। তবে তাঁদের আরও দাবি, সব দোষীদের গ্রেফতার করতে হবে। তাঁদের দাবি, যেটা পুলিশ-স্বাস্থ্যভবন করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে অনিকেত মাহাতো জানান, 'আর্থিক তছরূপ কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। মেডিক্যাল এথিক্সের জায়গা থেকে এখন স্বাস্থ্যভবনকে কী করা উচিত তা বলে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না।' সন্দীপ ঘোষের গ্রেফতারি আন্দোলনের আংশিক নৈতিক জয় বলে মনে করছেন তাঁরা।  

আরও পড়ুন: CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, কী বললেন নির্যাতিতার বাবা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget