এক্সপ্লোর

Santragachi Junction: স্টেশন ছাড়তেই ট্রেনে বিকট আওয়াজ! কাপলিং খুলে আলাদা হয়ে গেল ইস্পাত এক্সপ্রেসের কামরা

Ispat Express: সাঁতরাগাছি স্টেশন ছাড়ানোর পরেই ট্রেন থেকে ২টি কামরা আলাদা হয়ে যায়।  সেইসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

সুনীত হালদার, হাওড়া: বড়সড় দুর্ঘটনা (Accident) এড়াল ওড়িশাগামী (Odisha) ইস্পাত এক্সপ্রেস (Ispat Express)। দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে (Santragachi Station) ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং খুলে যাওয়ায় বিপত্তি। সাঁতরাগাছি স্টেশন ছাড়ানোর পরেই ট্রেন থেকে ২টি কামরা আলাদা হয়ে যায়।                                                 

সেইসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।                                                                                                  

জানা যাচ্ছে, প্রথমটায় যাত্রীরা বুঝতেই পারেননি কী হয়েছে। কারণ ট্রেন ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে। সামনের দিকের বগির যাত্রীরা দেখতে পান, ট্রেনের ইঞ্জিন-সহ দুটি বগি ততক্ষণে এগিয়ে গিয়েছে বেশ কয়েক কিলোমিটার দূরে। বেশ কিছুক্ষণ রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল ট্রেনটি। পরবর্তীকালে রেলের ইঞ্জিনিয়াররা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।                       

আরও পড়ুন, প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী 

কাপলিং যুক্ত করে দুটো বগিকে সাঁতরাগাছি স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। সেখানেই মেরামতি চলছে। রেলের তরফে যাত্রীদের উদ্দেশে মাইকিং করা হচ্ছে, ট্রেনটির মেরামতিতে আরও বেশ কিছু সময় লাগবে। যাত্রীরা মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ট্রেনের গতি বেশি থাকলে ভয়াবহ দুর্ঘটনার সম্ভবনা ছিল। তবে ট্রেনের গতি কম থাকায় বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। এর আগেও একাধিকবার ট্রেনের কাপলিং খুলে দুর্ঘটনা ঘটেছে।

রেল সূত্রে আরও খবর, কীভাবে ঘটল দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যে খোঁজখবর শুরু হয়েছে। কাপলিং যারা করে সেই ট্রেন এক্সজামিনারদের গাফিলতির জেরে এই দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখছে রেল। তাঁদের ভূমিকা নিয়ে পরবর্তী সময় তদন্ত করা হবে বলেও খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, ট্রেনটিকে টেনে সাঁতরাগাছি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।                                     

 

সেরা শিরোনাম

Humayun Kabir Detained: গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
Rejinagar By Elections: রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget