এক্সপ্লোর

Santragachi: সাঁতরাগাছি থেকে খড়গপুর নয়া লাইন, ব্যাপক উন্নয়নের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলে! এবার সময় মেনে চলবে ট্রেন?

South-Eastern Railway: দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় লাইন মাত্র ৩টে। এ ছাড়াও এই লাইনে ট্রেনের চাপ প্রচণ্ড বেশি। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেন লেট হওয়া এখানে অতি সাধারণ ব্যাপার।

দক্ষিণ-পূর্ব রেলে যাত্রীদের ভোগান্তি নতুন কিছু নয়। প্রায় রোজদিনই দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় এই নিয়ে সমস্যা লেগেই থাকে। কিন্তু এবার দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত নতুন লাইন তৈরির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই লাইন তৈরির অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। রেলমন্ত্রী বলেন, "সাঁতরাগাছি থেকে খড়গপুরের মধ্যে এখন ৩টে লাইন রয়েছে। এখানে চতুর্থ লাইন তৈরি হবে।"

চতুর্থ লাইন তৈরি হলে কী এমন সুবিধা হবে? রেলমন্ত্রীর ভাষায়, চতুর্থ লাইন তৈরি হলে "কলকাতা থেকে মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এ ছাড়াও এই লাইনে অনেক সাব-আরবান ট্রেনও চলে। সেই সাব-আরবান ট্রেনের জন্য ক্যাপসিটিও বাড়বে।" এতে সাধারণ মানুষের কী লাভ? দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় লাইন মাত্র ৩টে। এ ছাড়াও এই লাইনে ট্রেনের চাপ প্রচণ্ড বেশি। লোকাল ট্রেন অর্থাৎ সাব-আরবান ট্রেন ছাড়াও এই লাইন কলকাতা সহ গোটা উত্তর-পূর্ব ভারতকে পশ্চিম ও দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত করে। এ ছাড়াও এই লাইন দিয়েই ফ্রেট ট্রেনও চলে। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেন লেট হওয়া এখানে অতি সাধারণ ব্যাপার। আর এতে দিনের শেষে এই লাইন দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষেরই ভোগান্তি বাড়ে।

সাঁতরাগাছি থেকে খড়গপুরের মধ্যে এই চতুর্থ লাইন তৈরি হয়ে গেলে বাড়বে ট্রেন চলার গতিবেগ। ফলে, ট্রেন লেট কম হবে। এ ছাড়াও এই লাইন তৈরি হয়ে গেলে হলদিয়া বন্দর থেকে কলকাতা বন্দরের মধ্যে পণ্য পরিবহণও সহজ হয়ে যাবে।

১১১ কিলোমিটার দীর্ঘ চতুর্থ লাইন তৈরি করতে খরচ ধরা হয়েছে ২ হাজার ৯০৫ কোটি টাকা। এই প্রজেক্ট তৈরি করতে সময় ধরা হয়েছে ৫ বছর। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে যাবে এই লাইন। এই প্রজেক্টের অধীনে ১টি বড় ব্রিজ, ১৫টা মাঝারি ব্রিজ ও ১০০টা ছোট ব্রিজ। এই প্রজেক্ট তৈরি হলে আন্দুল, সাঁকরাইল, ধুলোগড়ি, বালির মতো জাতীয় সড়কের ধার বরাবর একাধিক সিমেন্ট ক্লাস্টার, শালিমার ও সাঁকরাইলের মতো গুড শেড বা কোলাঘাটের মতো থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রগুলোর জন্য ভাল হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget