এক্সপ্লোর

Saraswati Puja 2024: সরস্বতী পুজো শুরু বেলুড় মঠে, মা-বাবার সঙ্গে হাতেখড়ি দিতে এল শিশুরা

Belur Saraswati Puja 2024: সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ দিনে বেলুড়মঠে ভক্তদের সমাগম..

ভাস্কর ঘোষ, বেলুড়, হাওড়া: চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠের বাগদেবীর আরাধনা (Saraswati Puja 2024 in Belur)। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর শুরু করেছেন।সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ দিনে বেলুড়মঠে ভক্তদের সমাগম। ছোট ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে তাদের পরিবারের লোকজন হাতেখড়ি দিতেও নিয়ে এসেছেন।

 বাংলার ঘরে ঘরে আজ বাগ্ দেবীর আরাধনা। পঞ্চমীতে বিদ্যার আরাধনা পাড়ায়, সকুলে, কলেজে পডুয়ারা ব্রতী সরস্বতী বন্দনায়। এদিন তাই খুদেদের হাতেখড়ি। গুরুমশাইয়ের হাত ধরে লেখা শুরু, শেখা শুরু আমরি বাংলা ভাষার অ- আ- ক- খ। সরস্বতী পুজোর সন্ধ্যায় বাংলা ভাষা শেখার জন্য হাতেখড়ি হল কচিকাঁচাদের। ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত তাঁর আরাধনায়৷ বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল,মিষ্টি, বেলপাতা আর দোয়াত-কলম৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননুও তেমন কিছু নয়৷ 

সরস্বতী কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও আজ পুজোয় ব্যস্ত৷ বাগদেবী শ্বেতশুভ্র৷ কিন্তু বাঙালি তাকে নিজের মনের রঙ মিশিয়ে বসন্তের শুরুতে করেছে বাসন্তী বর্ণা৷ তাঁর সঙ্গে রঙ মিলিয়ে সাজে পূজারীণিরাও৷ সকালে ছিল আকাশের মেঘলা। বেলা বাড়তেই গুমোট ভাব বেড়েছে৷ তার মধ্যেই পুজোর অর্ঘ্য নিবেদন, আর শাড়ির বাসন্তীতে কুড়িয়ে পাওয়া একসমুদ্র আবেগ। ভালোলাগার  রঙিন একটা দিন৷ এদিন সকাল থেকেই শহরের ইতিউতি নীল-সাদা-হলুদ-লালদের মিছিল৷ পাটভাঙা সিল্ক-তাঁত আর আনকোরা পাঞ্জাবির মেকওভার৷ সরস্বতী পুজো বলে কথা৷ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।

আরও পড়ুন, সরস্বতী পুজোয় ঘূর্ণাবর্তের বৃষ্টি, দুর্যোগ কাটবে কবে ? জানাল হাওয়া অফিস

অপরদিকে, প্রায় দেড়শো বছরের পুরোনো আন্দুল রাজবাড়িতে আজও বেশ জাঁকজমকপূর্ণভাবে মা সরস্বতীর আরাধনা হয়ে আসছে। গতকাল সন্ধ্যায় রাজবাড়ির ঠাকুর দালানে  আনা হয় ডাকের সাজে মা সরস্বতী। এই রাজবাড়ীতে যে ঐতিহ্য মেনে প্রতিবছর দুর্গা পুজো হয়, সেই ঐতিহ্য মেনেই হয়ে আসছে সরস্বতী পুজো। ভোর বেলায় বাড়ির মহিলারা স্নানের পর নতুন শাড়ি পরে নৈবেদ্য সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ আবার ব্যস্ত হয়ে পড়েন ঠাকুর দালানে আলপনা দিতে। এই কাজে হাত লাগান বাড়ির ছোট থেকে বড় সব মেয়েরা।এরপর চলে ভোগ রাঁধার পর্ব। পুজো হয় বৈদিক শাস্ত্র মতে। পুষ্পাঞ্জলি দেন বাড়ির ছোট বড় সকলেই। পুজোর পর প্রসাদ বিতরণ চলে। বিকালে গ্রামবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যায় হয় মায়ের আরতি। মাঝে কয়েক বছর পারিবারিক কারণে পুজো বন্ধ হলেও নতুন প্রজন্ম নতুন উৎসাহে ফের শুরু করে পুজো।  

সেরা শিরোনাম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ফের চাকরি-প্রতারণার অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ফের চাকরি-প্রতারণার অভিযোগ
West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
Kakdwip CPIM Worker Murder: TMC আমলে মেলেনি বিচার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কাকদ্বীপে CPIM কর্মী দম্পতি খুনে জালে ১০
TMC আমলে মেলেনি বিচার, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কাকদ্বীপে CPIM কর্মী দম্পতি খুনে জালে ১০
EPF Enrolment Campaign 2026: চাকরি করেন, অথচ প্রভিডেন্ট ফান্ড পান না? চলতি বছরে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছে EPFO
চাকরি করেন, অথচ প্রভিডেন্ট ফান্ড পান না? চলতি বছরে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছে EPFO

ভিডিও

Kakdwip Case:
Kakdwip Case Update: মানুষ আসে আর মানুষ যায়, কিন্তু বিচার আর পায় না: দীপঙ্কর দাস | ABP Ananda
Kakdwip Case:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৬.০৯.২৬)। আট বছর আগের কাকদ্বীপকাণ্ডে বিস্ফোরক তথ্য পুলিশের চার্জশিটে! কী উল্লেখ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৬.০৯.২৬)। কাকদ্বীপে সিপিএম-দম্পতি খুনের ঘটনায় শর্ট সার্কিটের তত্ত্ব উড়িয়ে চার্জশিট পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget