এক্সপ্লোর

Saraswati Pujo: বাগদেবীর আরাধনায় বেনজির ছবি, সরস্বতী পুজোর সেকাল-একাল মেলাতে পারছেন না বিদ্বজনেরা

স্কুল কলেজে পড়ুয়াদের ভিড়, আড্ডা...বঙ্গে সরস্বতী পুজোয় এতদিন এটাই ছিল চেনা ছবি।

কলকাতা: আদালতের নির্দেশে কোথাও পুলিশের পাহারা, কোথাও অশান্তি এড়াতে RAF নামল, কোথাও পুজোই হল না। সরস্বতী পুজোয় রাজ্যজুড়ে এমনই বেনজির ছবি দেখা গেছে। সেই হাতেখড়ি, হলুদ শাড়ি-পাঞ্জাবিতে অঞ্জলি, দেদার আড্ডার দিনগুলোর সঙ্গে আজকের এই ছবি মেলাতে পারছেন না বিদ্বজনেরাও। 

বাগদেবীকে সাক্ষী রেখে হাতেখড়ি, বাসন্তী শাড়ি, হলুদ পাঞ্জাবি, অঞ্জলির মাঝে আড়চোখের চাহনি; স্কুল কলেজে পড়ুয়াদের ভিড়, আড্ডা...বঙ্গে সরস্বতী পুজোয় এতদিন এটাই ছিল চেনা ছবি। কিন্তু এবার হাইকোর্টের নির্দেশে বাণী বন্দনায় কোথাও বন্দুক হাতে পাহারায় নামতে হল পুলিশকে। কোথাও নামল র‍্যাফ। কোথাও আদালতকে আসরে নামতে হল। কোথাও পুজোই হল না। সেকাল আর একাল। ব্য়ক্তিগত অভিজ্ঞতার সঙ্গে এবারের সরস্বতী পুজোর ছবি কোনও মিলই খুঁজে পাচ্ছেন না সাহিত্য়িক থেকে শিক্ষাবিদ কেউই। 

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন, "বরাবর দেখেছি একসঙ্গে ছাত্রছাত্রী পুজো করে। এসব না ঘটাই উচিত। পুলিশ পাহারায় ভুল বার্তা যায়। একসাথে পুজো হবে সেটাই অভিপ্রেত...মেনে নেওয়া যায় না। পুজোতে আইন আদালত পুলিশ কেন। ভাল লাগছে না।'' শিক্ষাঙ্গনে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো শুধু দুর্ভাগ্যজনক নয়, লজ্জারও। এসকসুরে বলছেন বিশিষ্টরা। অভিনেতা চন্দন সেন বলেন, "যেদিকে এগোচ্ছে আরও খারাপ হবে। ভাবা যায় না। একাধিক জায়গায় এরকম হচ্ছে।'' সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় বলেন, " সরস্বতী এখন সারস্বত নেই। ক্ষমতাপ্রদর্শন, বাহুবলী, দুর্নীতিবাজ সরকার।''

এদিকে এবছর সরস্বতী পুজো থেকে বঞ্চিত হল রাজ্য়ের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। যেমন, কোচবিহারের দিনহাটার পিকনিধারা এপি স্কুল। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক-গ্রামবাসীরা। ঠিক একইভাবে, পর্যাপ্ত টাকা না থাকার কারণ দেখিয়ে, এবছর পুজোর আয়োজন করেননি, পূর্ব বর্ধমানের কাটোয়ার পারুলিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অমিতকুমার ভট্টাচার্য। মঙ্গলবার স্কুল খুলতেই প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বাঁকুড়ার বিষ্ণুপুরের যমুনাবাঁধ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এবার সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। সরস্বতী পুজো না হওয়ায়, বাঁকুড়ার বেলিয়াতোড়ের শিরষা প্রাইমারি স্কুলে এসে রীতিমতো স্লোগান দেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা। সরস্বতী পুজো না হওয়ায়, বোলপুরের নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়েও হুলুস্থুল বাঁধে।

আরও পড়ুন: Birbhum Zilla Parishad:৩ থেকে নেমে ১১-তে, পঞ্চদশ অর্থ কমিশনের খরচের নিরিখে অবনমন বীরভূম জেলা পরিষদের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget