এক্সপ্লোর

Rail Block: ভাড়া কমানোসহ একাধিক দাবিতে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

৫ বার অবরোধ, সাংসদের প্রতিশ্রুতির পরেও মেলেনি সুরাহা। পাশাপাশি, লোকাল ট্রেনে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে বলেও বিক্ষোভকারীদের দাবি।

স্টিল এক্সপ্রেসের স্টপেজ ও লোকাল ট্রেনের ভাড়া কমানোর দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের সরডিহা স্টেশনে রেল অবরোধ। সকাল সাড়ে ৭টা থেকে ঝাড়গ্রাম ও খড়গপুরের মাঝে সরডিহা স্টেশনে রেল অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও স্টিল এক্সপ্রেসের স্টপেজ আজও চালু হয়নি। ৫ বার অবরোধ, সাংসদের প্রতিশ্রুতির পরেও মেলেনি সুরাহা। পাশাপাশি, লোকাল ট্রেনে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া নেওয়া হচ্ছে বলেও বিক্ষোভকারীদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়গপুর ডিভিশনের জিআরএম। রেলের আশ্বাসে দেড়ঘণ্টা পর অবরোধ ওঠে। 

পূর্ণ দিবস সরকারি ছুটির দাবি:  ঐতিহ্যবাহী করম পুজোয় ( Karam Puja ) পূর্ণদিবস ছুটির দাবিতে জঙ্গলমহলের চার জেলায় সকাল থেকে পথে নেমেছেন আদিবাসীরা। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা, ১২ ঘণ্টা পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুরমি সমাজ।

আগামী ৬ সেপ্টেম্বর জঙ্গল মহলের ঐতিহ্যবাহী উৎসব করম পুজো  উপলক্ষে পূর্ণ দিবস সরকারি ছুটির দাবিতে শনিবার জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদনীপুর জুড়ে পথে নামে আদিবাসী কুরমি সমাজ ।  পুরুলিয়া জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়। এদিন অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে পুরুলিয়ার জনজীবন । ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। 

রামরাজাতলায় রেল অবরোধ: গত মাসে হাওড়ার রামরাজাতলা স্টেশনে চলে রেল অবরোধ। সাঁতরাগাছি স্টেশন (Santragachi Rail Station) আরপিএফের লাঠিতে এক হকারের মাথা ফাটার অভিযোগে বিক্ষোভ। আরপিএফের লাঠিচার্জের অভিযোগে হকারের মাথা ফাটার জেরে দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছির পাশের রামরাজাতলা স্টেশনে চলে রেল অবরোধ। যার জেরে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন (Train) বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। রাতের দিকে ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর তা উঠে যায়। যদিও লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে আরপিএফ সূত্রে পাল্টা দাবি করা হয়েছে, বেআইনিভাবে স্টেশনে হকারি চকছিল। এতে বাধা দেওয়া হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় একজনের। সবমিলিয়ে গোটা ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়।

কীভাবে ঘটনার সূত্রপাত: ঘটনার সূত্রপাত রাত সাড়ে আটটা নাগাদ। হকাররা দাবি সাঁতরাগাছি স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে কয়েকজন হকার জিনিস বিক্রির সময় আরপিএফ জওয়ানরা তাদের আটক করে এবং তাদের জিনিসপত্র রেল লাইনে ছুড়ে ফেলে দেয়। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই হকারকে আরপিএফ অফিসে আটক করে নিয়ে যায় সেই সময় অন্যান্য হকারদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে প্রায়  ১০০ জন হকার। তারা আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। হকারদের অভিযোগ হঠাৎ কাউকে কিছু না বলে আরপিএফ জওয়ানরা তাদের ওপর লাঠি চালায়। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget