এক্সপ্লোর

CJP Protest: "কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

SC Order On Neet Delhi CJP Protest Abhijeet Dipke Reaction: পেলেট গান ব্যবহার নিয়ে শুনানিতে এসেছে 'সুপ্রিম' নির্দেশ, শাহকে তীব্র আক্রমণ, সাংবাদিকদের মুখোমুখি অভিজিৎ দীপকে।

নয়াদিল্লি: যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন RAF-এর ব্যবহৃত Ammunition log সংরক্ষণ করে রাখতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিট আন্দোলনে ‘ছররা গুলি’ ছোড়া নিয়ে বিতর্কের পর,  এদিন সুপ্রিম নির্দেশ আসতেই, সাংবাদিকদের মুখোমুখি হন অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, এটা খুবই স্পষ্ট, অমিত শাহর নির্দেশেই গুলি চলেছে। ..আর যদি অমিত শাহজি যদি এই বিষয়ে কিছুই না জানেন, তবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।'

আরও পড়ুন, মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

প্রশ্ন: বিজেপির থেকে বয়ান এসেছে যে, কোনও ধরণের গুলিই নিট কাণ্ডের প্রতিবাদ চলাকালীন চালানো হয়নি..

অভিজিৎ দীপকে: পেলেট গানস (ছররা গুলি) চালানো হয়েছে…পেলেট গানস চালাতে আমি নিজে দেখেছি। হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় ছিল আহতরা। আর গুলি চলেনি মানে ?! তাহলে বিহারে কী হয়েছে ? একে ৪৭ কে চালিয়েছে ?  কার সরকার আছে ওখানে ? অর্থাৎ দেশের শিক্ষার্থীদের উপর একে ৪৭ চালানো হচ্ছে। একটা সময় ছিল যখন আতঙ্কবাদীদের উপর একে ৪৭ চালানো হত, আজমল কাসভের উপর। যখন পার্লামেন্টর উপর আক্রমণ হত তখন একে ৪৭ চালানো হত। আর আজকে একে ৪৭ চালানো হচ্ছে দেশের পড়ুয়াদের উপর ?!

এদিন পেলেট গান ব্যবহার নিয়ে শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি V মোহনার বেঞ্চের।একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের, জানাল সুপ্রিম কোর্ট। মূলত, গতকাল দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগকে সামনে এনে, অমিত শাহর পদত্যাগ দাবি করেছিলেন রাহুল গান্ধী। 

গত ২০ জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এইসব ছবি সামনে আসে। পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে আনেন রাহুল গান্ধী। লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেখুন আপনি বলছে ছররা গুলি লেগেছে। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি, ছররা গুলি কখন লেগেছে, ছররা গুলি তখন লেগেছে, যখন আমার ভাই ভারতের পতাকা নিয়ে এইভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। সরকার বলেছে, কোনও ছররা গুলি ব্যবহার করা হয়নি। বলেছে না? এই দেখুন, ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। আর এর চোখ ড্য়ামেজ হয়েছে। এ দেখতে পাচ্ছে না। 

Advertisement

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget