এক্সপ্লোর

Sonali Chakravarti Banerjee: সোনালি চক্রবর্তীকে CU-এর উপাচার্য পদ থেকে অপসারণেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে কলকাতা হাইকোর্ট।

কলকাতা : সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakravarti Banerjee) ও রাজ্য সরকার।  কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ( Vice-Chancellor of the University of Calcutta ) পদ থেকে অপসারণেই মান্যতা দিল শীর্ষ আদালত ( Supreme Court )। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে কলকাতা হাইকোর্ট। রাজ্যের নেওয়া সিদ্ধান্ত খারিজ করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে না রাজ্য- পর্যবেক্ষণ ছিল আদালতের।

'পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্য সরকারের নেই'
আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে অপসারণের নির্দেশ দেওয়া হয়। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেপ্টেম্বরে সেই বিজ্ঞপ্তিই খারিজ করে দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। 

মামলার প্রেক্ষাপট কী
এই মামলার নেপথ্যে রয়েছে সেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত। গত বছর শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে রাজ্য সরকার। তৎকালীন রাজ্যপাল ও আচার্য জগদীপ ধনকড় সেই নিয়োগে অনুমোদন দেননি। রাজভবনের সিলমোহর ছাড়াই বেআইনি ভাবে ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ তুলে সরব হন ধনকড়। কোন ওরকম বাছাই ছাড়াই সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগকে স্বজনপোষণের অনন্য নজির বলে উল্লেখ করেন তিনি। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগকে বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। জনস্বার্থ মামলায় বলা হয়, আচার্যকে এড়িয়ে উপাচার্য নিয়োগ অসাংবিধানিক। সরকার সাংবিধানিক বিধি ভাঙলে সঙ্কট তৈরি হবে। 

কলকাতা হাইকোর্টের রায় 
দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগ খারিজ করে দেয়। তখন রাজ্যের বক্তব্য ছিল, রাজ্য এবং রাজ্যপাল দ্বন্দ্বে এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়েই উপাচার্য পদে কাউকে নিয়োগের জন্য রাজ্যপাল সম্মতি দিচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে, রাজ্যপালের সম্মতি ছাড়াই রাজ্য উপাচার্য নিয়োগ করে। রাজ্যের আরও দাবি, সার্চ কমিটিই সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিক করেছিল।

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। সেই মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget