এক্সপ্লোর

School Teacher Crisis: বন্ধ হওয়ার মুখে একাদশ-দ্বাদশের ক্লাস, সিংহভাগ শিক্ষকের চাকরি বাতিল পাথরপ্রতিমার স্কুলে

South 24 Parganas: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পরে এক লহমায় বদলে গেছে দক্ষিণ ২৪ পরগনার জি- প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ছবিটা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। রাজ্যের একাধিক স্কুলে তৈরি হয়েছে হাহাকার (SSC Case)। আচমকা একাধিক শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় চরম বিপদে পড়েছে (School Teacher Crisis) পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই। দক্ষিণ ২৪ পরগনার জি- প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের একাদশ-দ্বাদশের ক্লাস প্রায় বন্ধ হওয়ার মুখে। 

চরম বিপদে পড়ুয়া থেকে শিক্ষকরা: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পরে এক লহমায় বদলে গেছে দক্ষিণ ২৪ পরগনার জি- প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ছবিটা। স্কুলের মোট ১৭ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ১৩ জনেরই চাকরি বাতিল হয়েছে। চাকরিহারাদের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। পাথরপ্রতিমার বিচ্ছিন্ন দ্বীপ জি পল্টের স্কুলে একাদশ-দ্বাদশের ৪ জন আর্টসের বিষয় ভিত্তিক শিক্ষিক চলে গেছেন। ১ হাজার ৫০০ পড়ুয়ার স্কুল কীকরে চলবে বোঝা যাচ্ছে না। পড়ানোর জন্য এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষিত তরুণ-তরুণীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্কুলের সহ শিক্ষিকা মিতালী বাগ বলছেন, "৪ জন শিক্ষক, ১হাজার ৫০০ ছাত্র-ছাত্রীকে পড়ানো কি সম্ভব? আদৌ সম্ভব নয়। তার ওপরে প্রতিটা ক্লাসে ৩টে করে সেকশন। এমনিতেই এখানকার স্কুলে শিক্ষকের সংখ্যা কম। তারওপরে আমাদের সহকর্মীরা যেভাবে চাকরিহারা হয়েছেন, পরবর্তীকালে স্কুলগুলোর কী অবস্থা হবে? বিজ্ঞানের কোনও শিক্ষক-শিক্ষিকা নেই।''

অতীতে স্কুলে একাদশ- দ্বাদশে বিজ্ঞান শাখা থাকলেও শিক্ষক- শিক্ষিকার অভাবে আগেই বন্ধ হয়ে গেছে। একাদাশ ও দ্বাদশের বিষয়ভিত্তিক ইতিহাস, ভূগোল, সংস্কৃত, বাংলা ও দর্শন বিভাগেও আর শিক্ষক রইল না। যারফলে এই স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণীর ক্লাস বন্ধ হওয়ার মুখে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি জ্যোতির্ময় পণ্ডা বলেন, "স্বেচ্ছাসেবীদের আহ্বান করা হবে, তাঁরা যদি আসেন, পাওয়া যায়, তাহলে স্কুল চালানো সম্ভব। যবে থেকে প্রচার হয়েছে সেই দিন থেকেই চলে গেছেন । তাদের (পড়ুয়াদের) ভবিষ্যত অন্ধকার। স্থানীয় এলাকার স্বেচ্ছাসেবীদের আহ্বান করতে হবে, এছাড়া আর কোনও বিকল্প নেই।'' সিংহভাগ শিক্ষকের চাকরি বাতিলের জেরে এবার স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই স্কুলে কর্মরত শিক্ষকরা। জি- প্লট বিবেকানন্দ বিদ্যামন্দিরের সহ শিক্ষক জ্যোতিষ সরকার বলেন, "১৭ জনের মধ্যে ১৩ জন চলে গেছে আমরা ৪ জন আছি, আমরা তে আমাদের বিদ্যালয় কীভাবে চালাব, সেটা আমাদের চিন্তা ভাবনার অতীত হয়ে গেছে, এইভাবে তো স্কুলটা বন্ধ হয়ে যাবে।''

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget