এক্সপ্লোর

Sealdah-Howrah Station Security : দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর দেশজুড়ে সতর্কতা, হাই অ্যালার্ট জারি শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে, বম্ব স্কোয়াডের মক ড্রিল

Delhi Blast Sealdah Howrah Station Security: দেশজুড়ে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই হাই অ্যালার্ট জারি শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে।

শিবাশিস মৌলিক ও সুনীত হালদার, কলকাতা: দিল্লির লালকেল্লার কাছে হাইপ্রোফাইল জোনে ভয়ঙ্কর বিস্ফোরণ! তদন্ত যত এগোচ্ছে ততই পোক্ত হচ্ছে রাজধানীর বুকে সন্ত্রাসের সূত্র। তার মধ্যেই আবার বাজেয়াপ্ত বিস্ফোরক ফেটে কার্যত ভস্মীভূত হয়ে গেছে জম্মু ও কাশ্মীরের নওগাম থানা। এই প্রেক্ষাপটে দেশজুড়ে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে।

আরও পড়ুন, বিহারে NDA ঝড়, নীতীশের প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা ! কটাক্ষ শুভেন্দুর

দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে যাত্রীদের ব্যাগ থেকে স্টেশনমুখী গাড়িগুলিতে। সন্দেহজনক কিছু মনে হলেই চলছে জিজ্ঞাসাবাদও। শিয়ালদার মতোই প্রতিদিন হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন অসংথ্য মানুষ। ভিনরাজ্য থেকে এরাজ্যে ঢোকার অন্যতম গেটওয়ে এটি। দিল্লির বিস্ফোরণের পর টালমাটাল পরিস্থিতি হাওড়া স্টেশন চত্বরেও চলছে নাকা তল্লাশি। RPF-এর পাশাপাশি নজরদারি করা হচ্ছে বম্ব স্কোয়াডের তরফেও।রেলমন্ত্রকের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত হাওড়া ও শিয়ালদা ২ স্টেশনে RFF কর্মীদের কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে।পাশাপাশি গুরুত্বপূর্ণ সব স্টেশনেই সিসি ক্যামেরার নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে বলে রেলসূত্রে খবর।

দিল্লির বুকে একটা বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। কেড়ে নিয়েছে বহু প্রাণ! এরকম বিস্ফোরণ দেশের আরও চারটে শহরে ঘটলে, কী হত ?! ভাবতেই গায়ে কাঁটা দেয়।কারণ, গোয়েন্দা সূত্রকে উদধৃত করে সংবাদসংস্থার তরফে যে দাবি করা হচ্ছে, তা শুনে যে কোনও মানুষের হাত-পা ঠাণ্ডা হয়ে যাবে! সূত্রের দাবি,জঙ্গিদের প্ল্য়ান ছিল একটা দুটো নয়, ৪টে শহরে বিস্ফোরণ ঘটানো! দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল ৬ ডিসেম্বরকে। কারণ ১৯৯২ সালে এই দিনেই বাবরি মসজিদ ধ্বংস হয়। আর জঙ্গিদের উদ্দেশ্য় ছিল বাবরি ধ্বংসের বদলা নেওয়া। সেই জন্য় তারা টার্গেট করেছিল অযোধ্য়ার রামমন্দিরকেও। দিল্লির ধাঁচে সিরিয়াল ব্লাস্টের জন্য় তৈরি করা হচ্ছিল একাধিক গাড়ি!ফরিদাবাদের ঘটনায় সামনে এসেছে জঙ্গিদের চমকে দেওয়া ডাক্তার-মডিউল। অর্থাৎ প্রাণ বাঁচানো ডাক্তারদের দিয়ে প্রাণ নেওয়ার কাজে লাগানো! এই বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে চিকিৎসক আল উমর উন নবি-র। আদিল আহমেদ রাথের এবং মুজাম্মিল আহমেদ নামে আরও দুই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের দাবি, গোয়েন্দা সূত্রকে উদধৃত করে সংবাদসংস্থার দাবি, জঙ্গিরা যে প্ল্য়ান করেছিল, তার উদ্দেশ্য় ছিল একসঙ্গে একাধিক বার্তা দেওয়া। অপারেশন সিঁদুরের বদলা। বাবরি মসজিদ ধ্বংসের বদলা। রিক্রুটমেন্ট সেলকে চাঙ্গা করা এবং তরুণদের নিজেদের দিকে আকৃষ্ট করা। এবং একেবারে দিল্লির বুকে বিস্ফোরণ ঘটিয়ে এই বার্তা দেওয়া, ইচ্ছা হলে তারা ভারতে যে কোনও প্রান্তে বিস্ফোরণ ঘটাতে পারে।

গোয়েন্দা সূত্রে দাবি, ৪ শহরে বিস্ফোরণের জন্য় ৮ জনের দল তৈরি করা হয়েছিল। পরিকল্পনা ছিল, IED নিয়ে প্রতিটা শহরে পৌঁছে যাবে ২ জন করে। গোয়েন্দা সূত্রকে উদধৃত করে সংবাদসংস্থার আরও দাবি, জঙ্গিরা প্রথমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল ১৫ অগাস্ট। কিন্তু, কোনও কারণে সেই দিন পাল্টে করা হয় ৬ ডিসেম্বর।তা-ও সম্ভব না হলে জঙ্গিরা ২৬ জানুয়ারি বিস্ফোরণ ঘটানোর ছকও কষে রেখেছিল।ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং দিল্লির বিস্ফোরণের পর একে একে সামনে এসেছে জঙ্গিদের এই মারাত্মক পরিকল্পনা। কিন্ত প্রশ্ন হল এই সন্ত্রাসবাদী মডিউলের শাখা প্রশাখা আরও বিভিন্ন শহরে ছড়িয়ে নেই তো?

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget