এক্সপ্লোর

Kanchanjunga Express: দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, লাইন থেকে ছিটকে গেল ২টি কামরা

Sealdah Kanchanjungha Express: সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে।

অরিত্রিক ভট্টাচার্য এবং সনৎ ঝা, জলপাইগুড়ি: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) মালগাড়ির ধাক্কা। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।                            

এখন প্রশ্ন উঠেছে, মালগাড়ি কিংবা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তীব্রতা কি অত্যন্ত বেশি ছিল? সেই কারণেই এতটা ক্ষয়ক্ষতি? এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। একাটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধারকাজেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। যাত্রীরা আটকে পড়তে পারেন, প্রাথমিকভাবে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছচ্ছে সেখানে।                                          

সাধারণত এই ট্রেনে পিছনের দিকে জেনারেল কামরা এবং এসি কামরাও থাকে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না বলেই খবর। ইতিমধ্যেই ফাঁসিদেওয়া থেকে আধিকারিকরা পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। 

ঠিক কী ঘটেছিল? 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে হঠাৎই ভয়ঙ্কর আওয়াজ পান স্থানীয়রা। সঙ্গে ভয়ঙ্কর আওয়াজ। সেই আওয়াজ শুনেই ছুটে আসেন স্থানীয়রা। আতঙ্কগ্রস্থ যাত্রীরা নেমে আসেন। তবে এখনও অনেক যাত্রীদের আঁটকে থাকার আশঙ্কা রয়েছে।

এই ঘটনার খবরে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে হতবাক। বিশদ বিবরণের অপেক্ষায় আছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির ধাক্কা লেগেছে। উদ্ধার, পুনরুদ্ধার, চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget