এক্সপ্লোর

Sealdah Police Kiosk Chaos: বাসে মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতা, পুলিশ কিয়স্কে ভাঙচুর, গ্রেফতার অভিযুক্ত

Kolkata News: চলন্ত বাসে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। আর সেই নিয়ে ঝামেলা নেমে এল রাস্তায়।

আবির দত্ত, কলকাতা: চলন্ত বাসে মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতার জের, শিয়ালদায় পুলিশ কিয়স্কে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মহিলার আত্মীয়ের বিরুদ্ধে। মহিলার সহযাত্রীকে আটক করে কিয়স্কে বসিয়ে রাখা হয়। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সামনেই কিয়স্কে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।                      

ভাঙচুর চালানোর অভিযোগ: চলন্ত বাসে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। আর সেই নিয়ে ঝামেলা নেমে এল রাস্তায়। ঘটনার জেরে সোমবার বিকেলে ভাঙচুর চলল শিয়ালদা ট্রাফিক গার্ডের কিয়স্কে। পুলিশ সূত্রে খবর, পূরবী সিনেমার কাছে চলন্ত বাসে দুই যাত্রীর মধ্যে বচসা বাধে। এক মহিলা যাত্রীর অভিযোগ, তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন এক যুবক। এ নিয়ে ঝামেলা শুরু হতে অভিযুক্তকে আটক করে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ। অভিযুক্তকে ধরে নিয়ে আসা হয় এই কিয়স্কে। অভিযোগ এরপরেই ঘটনাস্থলে হাজির হন মহিলার এক আত্মীয়। আটক ব্যক্তিকে হুমকি দেওয়ার পাশাপাশি বাঁশ দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশ কিয়স্কের কাচ। প্রত্যক্ষদর্শী প্রতিমা হালদার বলেন, "পুলিশের সামনে ভাঙচুর হয়েছে। আমি ভাত দিচ্ছিলাম। লোক ভর্তি ছিল। ওরা ২ জন ছিল। একটা বুড়ো একটা ছেলে। পুলিশ টানাটানি করছে। কথা শুনছে না। ৩-৪ জন পুলিশ ছিল।''                              

এই ঘটনায় বিশ্বকর্মা সাউ নামে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। ধৃত ব্যক্তি বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা। প্রশ্ন উঠছে নিরাপত্তা দেওয়ার কথা যে পুলিশের, সেই পুলিশকেই বারবার আক্রান্ত হতে হচ্ছে কেন? এর আগে সেপ্টেম্বর মাসে ট্য়াংরার ক্রিস্টোফার রোডে নাকা চেকিংয়ের সময় বাইকের নথি দেখতে চাওয়ায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের বাইক। হামলা চলে PCR ভ্যানে। ২ মাসের মাথায় এবার শিয়ালদা স্টেশনের সামনে ট্রাফিক পুলিশের কিয়স্কে ভাঙচুর চলল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Joka-Esplanade Metro: সেনার সঙ্কেতে কাটল জট, জোকা থেকে এসপ্ল্যানেড রুটে কবে দৌড়বে মেট্রো?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget