এক্সপ্লোর

Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ

TMC Corruption News: ইতিমধ্য়েই সেবাশ্রয় নিয়ে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ

কলকাতা: 'সেবাশ্রয়' ক্যাম্প থেকে সরকারি হাসপাতালের বদলে পাঠানো হত বজবজের একাধিক বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে। তারপর বিনামূল্যে চিকিৎসার কথা বলে টাকা কেটে নেওয়া হত স্বাস্থ্যসাথী কার্ড থেকে। এমনই অভিযোগ করলেন সরকারি চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়'-এর দায়িত্বে থাকা চিকিৎসক। তাঁর দাবি, এভাবেই কোটি কোটি টাকা তছরুপ করা হয়েছে। 

ইতিমধ্য়েই সেবাশ্রয় নিয়ে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জামিন অযোগ্য-সহ ২৭টি ধারায় মামলা রুজু হয়েছে। আর এই প্রেক্ষাপটে 'সেবাশ্রয়' ও 'সেবাশ্রয় ২' নিয়ে কোটি কোটি টাকা আর্থিক তছরুপের মতো বিস্ফোরক অভিযোগ করলেন, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং সেবাশ্রয় ২-এর কো-অর্ডিনেটর-এর দায়িত্ব পালন করা মনবুর আলি। অভিযোগ, ক্যাম্পে আসা রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে। সেখানে ফ্রি বলে ভর্তি করিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হত।

'সেবাশ্রয়'-এর নাম করে স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে কারচুপি!

'সেবাশ্রয়' এবং 'সেবাশ্রয় ২'-এর চিকিৎসক ও কো-অর্ডিনেটর মনবুর আলি বলছেন, 'প্রাইভেট হাসপাতালে পাঠাচ্ছে, ১০-১২ জন করে পেশেন্টকে বুঝিয়ে ভর্তি রাখছে, যে তোমার ফ্রিতে হয়ে যাবে। গরিব মানুষ তারা একটা MRI করাতে গেলে দেখছে ফ্রিতে হয়ে যাবে, ১০-১২ দিন করে ভর্তি রাখা হচ্ছে, সেই যে ১০-১২ দিন ভর্তি রাখল, স্বাস্থ্য়সাথী কার্ডের মাধ্য়মে সেখানে টাকা তোলা হয়েছে।' এভাবে ঠিক কত টাকা তোলা হয়েছে?  অভিযোগকারী চিকিৎসকের দাবি, অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো! সাধারণ সরকারি হাসপাতালে যে চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়, সেটাই বেসরকারি হাসপাতালে গেলে, প্রতিদিন সব মিলিয়ে ২-৩ হাজার টাকা খরচ পড়ত। অর্থাৎ একজন রোগীকে ১০ দিন বেসরকারি হাসপাতালে ভর্তি রাখতে পারলেই মিলত ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রতিদিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১০০ জন রোগীকে ভর্তি করলে টাকার অঙ্কটা ৩ থেকে ৪ কোটি!

মনসুর আলি বলছেন, 'হাসপাতালে স্বাস্থ্য়সাথীর কার্ডে ভর্তি করে, ১০ দিন রাখতে পারলেই ৩০-৪০ হাজার টাকাটা স্বাস্থ্য়সাথী কার্ডে বিল তোলা হত। প্রতিদিন যদি ১০০ টা করে পেশেন্টকে ভর্তি করে এইভাবে, পার ডে ৩-৪ কোটি টাকা ইনকাম করতে পেরেছে।' অর্থাৎ মুখে বলা হয়েছে, চিকিৎসা হচ্ছে বিনা পয়সায়। কিন্তু অভিযোগ, হাজার হাজার টাকা কেটে নেওয়া হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে। মনসুর বলছেন, 'চিকিৎসাটা বিনা পয়সায় শুনতে হচ্ছে, কিন্তু আসলে স্বাস্থ্য়সাথী কার্ডের মাধ্য়মে বেসরকারি হাসপাতালে যারা গেছে, তাদের ট্রিটমেন্ট স্বাস্থ্য়সাথী কার্ডের মাধ্য়মে হয়েছে। স্বাস্থ্য়সাথী কার্ডে যে ৫ লাখ টাকা ছিল, সেখান থেকেই কাটা হচ্ছে।' ইতিমধ্যে সেবাশ্রয় নিয়ে অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। 

আরও পড়ুন: WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
Advertisement

ভিডিও

DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget