এক্সপ্লোর

Taj Bengal Chaos: যুযুধান হোটেল কর্মীদের ২ গোষ্ঠী, তাজ বেঙ্গলে ১৪৪ ধারা! নেপথ্যে কোন অঙ্ক?

Section 144 at Taj Bengal: হোটেল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানাল, সব অতিথিদের জন্যই খোলা রয়েছে তাজের দরজা।


আবীর দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতার অভিজাত হোটেল তাজ বেঙ্গলে জারি ১৪৪ ধারা। নেপথ্যে তৃণমূলের ২ হেভিওয়েটের দ্বন্দ্ব? অন্তত তেমনটাই অভিযোগ হোটেলের কর্মীদের। এই পরিস্থিতিতে হোটেল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানাল, সব অতিথিদের জন্যই খোলা রয়েছে তাজের দরজা। 

একজন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য আর একজন কালীঘাটের হেভিওয়েট বৃত্তের প্রাক্তনী। অভিযোগ, কলকাতার অন্যতম অভিজাত হোটেল তাজ বেঙ্গল চত্ত্বরে ১৪৪ ধারা জারির নেপথ্যে রয়েছে এই দুই হেভিওয়েটের দ্বন্দ্বই।  

প্রাক্তন বনাম বর্তমান মন্ত্রীর 'দ্বন্দ্বে'ই কি এবার জেরবার হতে হচ্ছে তাজ বেঙ্গল হোটেলকেও? ঘটনার সূত্রপাত মাসকয়েক আগে। হোটেলের এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ৫ কর্মীকে সাসপেন্ড করে হোটেল কর্তৃপক্ষ। সাসপেন্ডেড কর্মীদের কাজে ফেরত নেওয়ার দাবি তোলে তাজ বেঙ্গল হোটেল কর্মীদের একাংশ। কিন্তু, অপর গোষ্ঠী তা মেনে নিতে রাজি হয়নি। 

তাজ বেঙ্গলের এক কর্মচারী বলেন, 'আমরা মদন মিত্রের লোক। নির্দিষ্ট কিছু লোক এখানে নিয়োগ করানোর জন্য ঝামেলা করছে। এখানে অবস্থা খুব খারাপ। এরা ববি হাকিমের লোক।'

বক্তব্য-পাল্টা বক্তব্য:
এই নিয়ে প্রশ্ন করা হলে, ফিরহাদ হাকিমের মুখে উঠে এসেছে বহিরাগত তত্ত্ব। পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'তাজ বেঙ্গল আমাদের নিজেদের জায়গা সেখানে কারোর আসার দরকার নেই। এটা আমাদের লোকাল প্রবলেম। আমি ওখানে বরো চেয়ারম্যান ছিলাম, বিধায়ক ছিলাম, এখন মুখ্যমন্ত্রীর বিধায়ক এলাকা আমি দেখাশোনা করি। এটা আমরা মিটিয়ে দেবো বাইরে থেকে কারুর আসার দরকার নেই। সবকিছু মিটিয়ে দেবো।'

কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, 'আমি ট্যাক্সি ইউনিয়ন করা লোক। যদি চাইতাম তাহলে তো মমতার বাড়িতে গিয়ে পা ধরে মন্ত্রিত্ব নিয়ে নিতে পারতাম। অভিষেক বলছে মানুষ যাকে বাছবে সেই প্রার্থী হবে, আর কেউ বলছে আমি নেতা হব। এটা হয়?'

দুই তৃণমূল নেতার দ্বন্দ্ব নিয়ে তোপ দেগেছেন তাজ হোটেলের কর্মী ইউনিয়নের প্রাক্তন সদস্য তথা বিজেপি নেতা রাকেশ সিং। তিনি বলেন, 'তাজ হোটেলের কর্মী ইউনিয়ন থেকে ৪ মাস আগে রিজাইন করি। গত পরশু দিন যে ঘটনা ঘটেছে তার বিরোধী। টাটারা চলে গেছে, তারপরও এখানে এরা এই ঘটনা ঘটিয়েছে।'

এখানে অভিনেতা-অভিনেত্রী-খেলোয়াড় অনেকেই আসেন। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এমন ঘটনায়। এই পরিস্থিতিতে, তাজ হোটেলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে সকল অতিথিদের জন্য খোলা রয়েছে তাজ বেঙ্গল। সবকিছু নিয়মমাফিকই চলছে। সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুন: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget