এক্সপ্লোর

Secunderabad-Shalimar Superfast Express: লাইনচ্য়ুত সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, কীভাবে দুর্ঘটনা? সামনে এল প্রাথমিক রিপোর্ট

Train Derailed: নলপুর স্টেশনের কাছে ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ট্রেনের ইঞ্জিন উঠে যায়।

কলকাতা: ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয় ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকল কী করে? ওঠে এই প্রশ্ন। এই আবহে সামনে এল প্রাথমিক রিপোর্ট। 

সামনে এল প্রাথমিক রিপোর্ট: ভেঙে গিয়েছে লাইন, ভেঙে গিয়েছে সিমেন্টের স্লিপার। স্লিপার থেকে ভেঙে ছিটকে বেরিয়ে এসেছে প্যান্ড্রোল ক্লিপ। শনিবার দুর্ঘটনাটি ঘটে হাওড়ার নলপুর স্টেশনের কাছে। ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ট্রেনের ইঞ্জিন উঠে যায়। গত ৯ নভেম্বর সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আচমকা পয়েন্ট বদল হয়ে যাওয়ায় দুর্ঘটনা। রিপোর্টে উল্লেখ, ২৬বি থেকে ২৬এ পয়েন্টে গন্ডগোল। ম্যানুয়াল না যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছে ৫ সদস্যের কমিটি। আগামী এক সপ্তাহের মধ্যে জমা পড়বে পূর্ণাঙ্গ রিপোর্ট। 

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর,৯ তারিখ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ডাউন মেন লাইন দিয়ে বাউড়িয়া স্টেশন ছাড়িয়ে নলপুর স্টেশনে ঢুকলছিল 22850 ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। নলপুর পশ্চিম কেবিনের কাছে ২৬ বি পয়েন্টের কাছে লাইনচ্য়ুত হয় ২টি যাত্রী কামরা সহ ৫টি কোচ। ঘটনায় চরম আতঙ্কিত যাত্রীরা। তাঁদের অনেকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে বেশ জোরে শব্দ হয়। প্রথম থেকেই প্রশ্ন ওঠে কীভাবে ঘটল এই দুর্ঘটনা? কারণ হিসেবে যে তথ্য হাতে এসেছে, তাতে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা। কারণ, বিশেষজ্ঞদের অনেকের মতে, এদিন যে ঘটনা ঘটেছে তা প্রায় নজিরবিহীন। কীভাবে তা ঘটল, তা নিয়ে ধন্দে রেল আধিকারিকরা। জানা যায় ২৬ বি পয়েন্টের কাছে ডাউন মেন লাইন ধরেই চলতে থাকে ইঞ্জিন ও পার্সেল ভ্যান। পিছনের ৪টি কামরা ঢুকে পড়ে পাশের মিডল লাইনে। প্রায় ২৫০ মিটার এভাবে চলার পর লাইনচ্যুত হয় পার্সেল ভ্যান, ২টি যাত্রীবাহী কামরা হয় ৫টি বগি। এরপরই তদন্ত শুরু করে রেল। ইতিমধ্যেই যার প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। 

এর আগে গত জুন মাসে ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। প্রাণ হারান ১০ জন। তারপরেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক, ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, যাত্রীরা সকলেই সুরক্ষিত। কারও বড় কোনও আঘাত লাগেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Canning Hospital: হাসপাতালেই প্রাণনাশের হুমকি! CMOH-কে চিঠি অ্যাসিস্ট্যান্ট সুপারের

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget