এক্সপ্লোর

Canning Hospital: হাসপাতালেই প্রাণনাশের হুমকি! CMOH-কে চিঠি অ্যাসিস্ট্যান্ট সুপারের

West Bengal News: ডিউটি করতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে CMOH-কে চিঠি দিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। 

ক্যানিং: দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ। বহিরাগতদের সঙ্গে এনে হাসপাতালেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ডিউটি করতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে CMOH-কে চিঠি দিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার। 

অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি: হাসপাতালে ঢুকে ডাক্তারকে তৃণমূল নেতাদের শাসানি। দিনহাটা মহকুমা হাসপাতালের এই ছবি সামনে আসার পর ফের উঠেছে থ্রেট কালচারের অভিযোগ। এবার আরও মারাত্মক অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাসের অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও বহিরাগতদের নিয়ে এসে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাইকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের একাংশ। অ্যাসিস্ট্যান্ট সুপারের অভিযোগ, ডিউটি রস্টারে রদবদল হলেও চুপ করে থাকা, কাউকে না জানিয়ে একজনের ডিউটি অপরজন করা, কাজে না এলেও বেতনের বিলে সই করা, ওয়ার্ডে আয়াকে ঢুকতে দেওয়ার মতো. একাধিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয় তাঁর ওপরে। কিন্তু মাথানত না করায় এদিনের হুমকি।

কী অভিযোগ?                        

সৌরভকুমার দাস বলেন, "৭-৮ মাস ধরে সিকিউরিটি স্টাফের রস্টারটা আমি চাইছিলাম। পাচ্ছিলাম না। কারণ সেটা দেখে বিল সই করতে হয়। আমরা যেটা করে থাকি, সেটাতে অনেক বদল হচ্ছে। সেটা নিয়ে বার বার অবজেকশন জানিয়েছিলাম। বলেছিলাম সই করব না। আজ দেড় মাস হল আয়া বন্ধ করে দেব। আমি বলেছিলাম আয়া মাসিকে বেরিয়ে যেতে। তাদের এটা বক্তব্য সই করবেন না কেন।''

এই পরিস্থিতিতে এদিন জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারী অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাসের মুখে যে তন্ময় দাসের নাম উঠে আসছে, তিনি স্থানীয় দীঘীরপার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ও ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের পরিচিত বলে স্থানীয় সূত্রে দাবি। যদিও এদিন ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তন্ময় দাস। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, একটা অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। কী ঘটেছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Calcutta High Court: তারিখ পরিবর্তন, CID নোটিসে হাজিরা দিতেই হবে অর্জুনকে; নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget