এক্সপ্লোর

Road Accident:ক'ঘণ্টার ব্য়বধানে তিন জেলায় তিন-তিনটি দুর্ঘটনায় মৃত ১, জখম একাধিক

West bengal news: কয়েক ঘণ্টার ব্য়বধানে রাজ্যের তিন জেলায় তিন-তিনটি সড়ক দুর্ঘটনা। এর মধ্যে হাওড়ার বাগনানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, তাতে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়।

সুনীত হালদার, সুজিত মণ্ডল এবং ভাস্কর মুখোপাধ্যায়, হাওড়া, নদিয়া এবং বীরভূম: কয়েক ঘণ্টার ব্য়বধানে রাজ্যের তিন জেলায় তিন-তিনটি সড়ক দুর্ঘটনা। এর মধ্যে হাওড়ার বাগনানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, তাতে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। অন্য দিকে, নদিয়া এবং বীরভূমের ঘটনাদুটিতে বেশ কয়েকজন জখম হন বলে খবর। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

কী কী ঘটল?
হাওড়ার দুর্ঘটনা...
রবিবার সকাল আটটা নাগাদ হাওড়ার বাগনানের কাছারিপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তার উপর একটি লরি এক সাইকেলে আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান ওই সাইকেল আরোহী। এর পর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাগনানের কাছারিপাড়ায় কলকাতামুখী জাতীয় সড়ক তিন লেন থেকে দুই লেন হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। 'ঘাতক' লরি এবং চালককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। দিন তিনেক আগেই হাওড়ার উলুবেরিয়াতে একই ভাবে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এক বাইক আরোহী। এবার বাগনানে এই ঘটনা ঘটল। 

নদিয়া...
রবিবার সাত সকালে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে দুটি লরির সংঘর্ষে তিন জন জখম হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ একটি পাথর বোঝাই লরির ড্রাইভার রাস্তার পাশে লরি দাঁড় করিয়ে একটি দোকানে চা খাচ্ছিলেন। ঠিক তখনই পিছন থেকে অন্য একটি লরি এসে ধাক্কা মারলে পাথর বোঝাই লরিটি পাশে চায়ের দোকানের মধ্যে ঢুকে যায়। আহত হন চায়ের দোকানের মালিক-সহ লরিতে থাকা দুজন। দোকান মালিককে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ।

বীরভূম...
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিল লরি। গোটা দুর্ঘটনাটি সিসিটিভি ধরা পড়ে। গত কাল সন্ধ্যা ৭টা নাগাদ বীরভূমের সাঁইথিয়ার কলেজ রোড এলাকায় এক ছাত্রী রাস্তার ধারে সাইকেলে চেপে কথা বলছিলেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ওই ছাত্রীকে চাপা  দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয়রাই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, আহতের নাম পিপাশা মন্ডল। বয়স ১৫। বাড়ি বনগ্রাম অঞ্চলের অটুয়া গ্রামে।  লরিটিকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ।

 

আরও পড়ুন:‘এই ভোটের পরই আর থাকবে না, পিসি-ভাইপোকে ডকে তুলে দেব’, ফের ডেডলাইন শুভেন্দুর

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget